ছাদ থেকে পড়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

কুমিল্লা নগরীতে ছাদ থেকে পড়ে রাজু আহমেদ নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ভোরে নগরীর ১ নম্বর ওয়ার্ড বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজু আহমেদ (১৮) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উত্তর পাড়ার ওমান প্রবাসী আবাদ নাছির মিয়ার ছেলে।  জানা গেছে, কুমিল্লার শহরের বাদুরতলা খালার বাসা থেকে পড়ালেখা করে রাজু আহমেদ। শনিবার ভোরে ফজরের নামাজের পরে তিনতলা নির্মাণাধীন ভবনের ছাদে উঠেন তিনি। ছাদের একপাশে গেলে পা পিছলে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার কুমিল্লা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজুর মামা সাইফুল ইসলাম বলেন, আমার ভাগনে কুমিল্লা মডার্ন স্কুল থেকে এবারে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরিবারের আশা ছিল, সে পড়ালেখা করে অনেক বড় হবে। কিন্তু শনিবার ভোরে নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে। তার মৃত্যুতে পরিবারের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ছাদ থেকে পড়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

কুমিল্লা নগরীতে ছাদ থেকে পড়ে রাজু আহমেদ নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ভোরে নগরীর ১ নম্বর ওয়ার্ড বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজু আহমেদ (১৮) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উত্তর পাড়ার ওমান প্রবাসী আবাদ নাছির মিয়ার ছেলে। 

জানা গেছে, কুমিল্লার শহরের বাদুরতলা খালার বাসা থেকে পড়ালেখা করে রাজু আহমেদ। শনিবার ভোরে ফজরের নামাজের পরে তিনতলা নির্মাণাধীন ভবনের ছাদে উঠেন তিনি। ছাদের একপাশে গেলে পা পিছলে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার কুমিল্লা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজুর মামা সাইফুল ইসলাম বলেন, আমার ভাগনে কুমিল্লা মডার্ন স্কুল থেকে এবারে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরিবারের আশা ছিল, সে পড়ালেখা করে অনেক বড় হবে। কিন্তু শনিবার ভোরে নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে। তার মৃত্যুতে পরিবারের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow