ছাদখোলা বাসসহ হাতিরঝিলে সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ী যুবারা

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও একটি দারুণ সাফল্যের দেখা মিলল। গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন বাংলাদেশের যুবারা। শিরোপাজয়ী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী এই যুবাদের বরণ করে নিতে আজ রাতে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে এক সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে ​বাফুফে জানিয়েছে, আজ রাত আনুমানিক ৭:৩০ মিনিটে হাতিরঝিলে এই আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে। এর আগে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন দলকে নিয়ে একটি বিজয় শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিলে গিয়ে শেষ হবে। শুক্রবার মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচ নিষ্পত্তির জন্য টাইব্রেকারে গড়ায়। যেখানে প্রথম শটেই ভারতকে হতাশ করেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। রিশি সিংয়ের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি। সে ধাক্কা সামলে আর জেতা হয়নি ভারতে

ছাদখোলা বাসসহ হাতিরঝিলে সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ী যুবারা

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও একটি দারুণ সাফল্যের দেখা মিলল। গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন বাংলাদেশের যুবারা। শিরোপাজয়ী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী এই যুবাদের বরণ করে নিতে আজ রাতে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে এক সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে ​বাফুফে জানিয়েছে, আজ রাত আনুমানিক ৭:৩০ মিনিটে হাতিরঝিলে এই আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে। এর আগে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন দলকে নিয়ে একটি বিজয় শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিলে গিয়ে শেষ হবে।
শুক্রবার মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচ নিষ্পত্তির জন্য টাইব্রেকারে গড়ায়। যেখানে প্রথম শটেই ভারতকে হতাশ করেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। রিশি সিংয়ের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি। সে ধাক্কা সামলে আর জেতা হয়নি ভারতের। স্যামুয়েল রাকসাম গোল করতে ব্যর্থ হলে কিছুটা শঙ্কা জেগেছিল বাংলাদেশ শিবিরে। তবে ভারতের ওমাং দোদুমের শট গ্যালারিতে গিয়ে পড়লে ফের স্বস্তি ফেরে। বাংলাদেশের হয়ে শেষ শট নিতে এসে ভারতের গোলরক্ষককে পরাস্ত করেন রোনান সুলিভান। তাতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে সাফজয়ী নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জন্য তেমন কোনো ব্যবস্থা থাকছে কি না—এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের আমিনুল হক বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। ছাদখোলা বাসে করে তাদের নিয়ে ঢাকা শহরে প্রদক্ষিণ করার মাধ্যমে একটি বিরল সংবর্ধনা দেওয়ার চেষ্টা আমরা করব।’

সাফজয়ী এই দলটাকে নিয়ে বেশ আশাবাদী আমিনুল হক, ‘যেহেতু তারা অনূর্ধ্ব-২০ দল, আমাদের বয়সভিত্তিক দল, তাই আমরা আশা করি খুব শিগগিরই তারা বাংলাদেশের মূল জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ পাবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবার অত্যন্ত ক্রীড়াবান্ধব। আমরা বিশ্বাস করি, এভাবে ফুটবল, ক্রিকেটসহ সকল স্পোর্টস এগিয়ে যাবে। খেলাধুলার মাধ্যমে সমাজ গঠন এবং দেশকে অনেক দূর এগিয়ে নেওয়ার অন্যতম মাধ্যম হিসেবে আমরা কাজ করে যাব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow