ছিনতাইকারীদের হাত থেকে পালাতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী, ২ দিন পর মিলল মরদেহ

ছিনতাইকারীদের ধাওয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ব্রহ্মপুত্র নদের চরে- জয়নুল আবেদীন উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে ভেসে আসা নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রিফাত নামে এক বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে যান শাওন। এ সময় তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাদের মারধর করলে প্রাণ বাঁচাতে দুই বন্ধু দুই দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। রিফাত নিরাপদে ফিরতে পারলেও শাওন নিখোঁজ হন। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন নদীতে তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। অবশেষে শুক্রবার রাতে স্থানীয়রা নদীর চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে শাওনের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে আনন্দ মোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই থেকে তিন শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহ টাউন

ছিনতাইকারীদের হাত থেকে পালাতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী, ২ দিন পর মিলল মরদেহ

ছিনতাইকারীদের ধাওয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ব্রহ্মপুত্র নদের চরে- জয়নুল আবেদীন উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে ভেসে আসা নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রিফাত নামে এক বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে যান শাওন। এ সময় তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাদের মারধর করলে প্রাণ বাঁচাতে দুই বন্ধু দুই দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। রিফাত নিরাপদে ফিরতে পারলেও শাওন নিখোঁজ হন।

ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন নদীতে তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। অবশেষে শুক্রবার রাতে স্থানীয়রা নদীর চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এদিকে শাওনের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে আনন্দ মোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই থেকে তিন শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহ টাউন হল চত্বরে সড়ক অবরোধ করেন। এ সময় শহিদ মিনারে ফুল দিতে আসা বিভিন্ন কর্মকর্তার গাড়িও আটকে দেন তারা। শিক্ষার্থীরা নগরীতে ছিনতাইকারীদের বেপরোয়া কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, নগরীতে ছিনতাইয়ের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পরে রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow