ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বুলবুল

গত ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশের বাইরে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি। ছুটি শেষে আজ রোববার মধ্যরাতে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। অস্ট্রেলিয়া থেকে জাপান হয়ে ফেরার পথে তিনি এসিসির একটি বৈঠকেও অংশ নেন। দেশে ফিরে আজ দুপুরে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান তিনি। সেখানে বোর্ড পরিচালকদের সঙ্গে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পও পরিদর্শন করেন। নিজে দাঁড়িয়ে থেকে দেখেছেন ক্রিকেটারদের অনুশীলন। কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে। এছাড়া ক্রিকেটারদের সঙ্গেও কথা বলতে দেখা গেছে বুলবুলকে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। 

ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বুলবুল

গত ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশের বাইরে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি।

ছুটি শেষে আজ রোববার মধ্যরাতে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। অস্ট্রেলিয়া থেকে জাপান হয়ে ফেরার পথে তিনি এসিসির একটি বৈঠকেও অংশ নেন।

দেশে ফিরে আজ দুপুরে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান তিনি। সেখানে বোর্ড পরিচালকদের সঙ্গে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পও পরিদর্শন করেন।

নিজে দাঁড়িয়ে থেকে দেখেছেন ক্রিকেটারদের অনুশীলন। কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে। এছাড়া ক্রিকেটারদের সঙ্গেও কথা বলতে দেখা গেছে বুলবুলকে।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow