ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

ছুটির দিনেও রাজধানীতে কাটেনি গ্যাস সংকট। প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, আর যেগুলো খোলা আছে সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা।  একই সঙ্গে বাসাবাড়িতেও চুলায় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীজুড়েই তীব্র সিএনজি সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি স্টেশন। শুক্রবার (২৪ জুলাই) ছুটির দিন সকাল থেকেই রাজধানীর খোলা থাকা পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। গ্যাস সংগ্রহের আশায় অনেক চালক মধ্যরাত থেকেই লাইনে অপেক্ষা করছেন। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় গ্রাহকদের সেবা দিতে না পেরে বিপাকে পড়েছেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরাও। একই পরিস্থিতি দেখা দিয়েছে গৃহস্থালির গ্যাস সরবরাহেও। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছেন আবাসিক গ্রাহকরা। যদিও জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দ্রুত মেরামত করে সংকট কাটিয়ে ওঠার আশ্ব

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

ছুটির দিনেও রাজধানীতে কাটেনি গ্যাস সংকট। প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, আর যেগুলো খোলা আছে সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। 

একই সঙ্গে বাসাবাড়িতেও চুলায় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা।

প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীজুড়েই তীব্র সিএনজি সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি স্টেশন।

শুক্রবার (২৪ জুলাই) ছুটির দিন সকাল থেকেই রাজধানীর খোলা থাকা পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। গ্যাস সংগ্রহের আশায় অনেক চালক মধ্যরাত থেকেই লাইনে অপেক্ষা করছেন।

চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় গ্রাহকদের সেবা দিতে না পেরে বিপাকে পড়েছেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরাও।

একই পরিস্থিতি দেখা দিয়েছে গৃহস্থালির গ্যাস সরবরাহেও। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছেন আবাসিক গ্রাহকরা।

যদিও জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দ্রুত মেরামত করে সংকট কাটিয়ে ওঠার আশ্বাস দিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow