ছুরিকাঘাতে এক যুবককে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দে শহিদুল ইসলাম হিরা (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে কামরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কাজীপাড়া তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম হিরা ওই এলাকার জাবেদের ছেলে। অভিযুক্ত কামরুল ইসলাম কুমড়াকান্দি মল্লিক পাড়ার মঞ্জুরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পালাতক রয়েছেন। জানা গেছে, মাদকসংক্রান্ত বিষয় নিয়ে সকাল সোয়া ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানার কাজীপাড়া তোরাই মোড় এলাকায় অভিযুক্ত শহিদুল ইসলাম হিরার পেটে ছুরিকাঘাত করেন। এসময় রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন রেজা ছুরিকাঘাতে হিরা নামের এক ব্যক্তি নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশা সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটতে পারে। তাছাড়া নিহতের পরিবারও কিছু বলতে পরছে না। তদন্ত সাপেক্ষ বিষয়টি বলা যাবে, পূর্বের শত্রুতা নাকি অন্য কোনো কারণ ছিল। ঘটনার পর
রাজবাড়ীর গোয়ালন্দে শহিদুল ইসলাম হিরা (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে কামরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কাজীপাড়া তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম হিরা ওই এলাকার জাবেদের ছেলে।
অভিযুক্ত কামরুল ইসলাম কুমড়াকান্দি মল্লিক পাড়ার মঞ্জুরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পালাতক রয়েছেন।
জানা গেছে, মাদকসংক্রান্ত বিষয় নিয়ে সকাল সোয়া ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানার কাজীপাড়া তোরাই মোড় এলাকায় অভিযুক্ত শহিদুল ইসলাম হিরার পেটে ছুরিকাঘাত করেন। এসময় রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন রেজা ছুরিকাঘাতে হিরা নামের এক ব্যক্তি নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশা সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটতে পারে। তাছাড়া নিহতের পরিবারও কিছু বলতে পরছে না। তদন্ত সাপেক্ষ বিষয়টি বলা যাবে, পূর্বের শত্রুতা নাকি অন্য কোনো কারণ ছিল। ঘটনার পর থেকে কামরুল ইসলাম পালাতক রয়েছেন।
রুবেলুর রহমান/কেজে/এএসএম
What's Your Reaction?