ছুরিকাঘাতে প্রাণ গেল স্বেচ্ছাসেবক দল নেতার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার জোড়গাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম জাকারিয়া শয়ন (২৪)। তিনি জোড়গাছা গ্রামের মৃত টিপু মণ্ডলের ছেলে।  জানা গেছে, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। পাশাপাশি ব্যবসাও করতেন। তিনি বিএনপি নেতা ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমির ভাতিজা। স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত শয়নের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। সারিয়াকান্দি থানার ওসি এএফএম আসাদুজ্জামান জানান, ‘ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

ছুরিকাঘাতে প্রাণ গেল স্বেচ্ছাসেবক দল নেতার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার জোড়গাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম জাকারিয়া শয়ন (২৪)। তিনি জোড়গাছা গ্রামের মৃত টিপু মণ্ডলের ছেলে। 

জানা গেছে, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। পাশাপাশি ব্যবসাও করতেন। তিনি বিএনপি নেতা ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমির ভাতিজা।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত শয়নের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার ওসি এএফএম আসাদুজ্জামান জানান, ‘ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow