ছুরিকাঘাতে যুবককে হত্যা
রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. সাব্বির নামের এক যুবককে হত্যা করা হয়েছে।
রোববার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বেড়াবাড়ি দিঘির মোড়ে ছুরিকাঘাত হলে
নিহত মো. সাব্বির (২১) মোহনপুর উপজেলার বেড়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি সবজি ও মুদির দোকান চালাতেন।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাস্সের হোসেন খান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে প্রাথমিকভাবে তিনজনের নাম জানা গেছে। তাদের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদেরও আটকের চেষ্টা চলছে। সোমবার (২২ মার্চ) ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।