ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
স্টেশনে দাঁড়ানো ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ দুই বছরের ছেলেসহ প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান এক নারী। তিনি দ্রুত উঠে আসার চেষ্টা করতে গেলে আবারও হাত ফসকে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যায় শিশুটি। এর মধ্যেই বেজে ওঠে ট্রেন ছাড়ার বাঁশি। মুহূর্তেই নিচে নেমে গিয়ে শিশুটিকে জড়িয়ে ধরে শুয়ে পড়েন বাবা। চলতে শুরু করে ট্রেন। একে একে ট্রেনের আটটি বগি তাদের পাশ ঘেঁষে চলে যায়। তবে অলৌকিকভাবে বেঁচে যান বাবা ও সন্তান। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঘটা এই চাঞ্চল্যকর ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে এখন পৌঁছে গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও। বৃহস্পতিবার ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সংবাদ ছেপেছে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল। আল-জাজিরা লিখেছে, বাংলাদেশের একটি রেলস্টেশন থেকে পাওয়া চাঞ্চল্যকর ভিডিওতে দেখা যায়, প্ল্যাটফর্ম থেকে পড়ে যাওয়ার পর এক বাবা তার শিশুকে চলন্ত ট্রেনের রক্ষা করছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আটটি বগি তাদের ওপর দিয়ে চলে গেলেও তারা দুজনেই অক্ষত অবস্থায় রক্ষা পান। পুরো ঘটনা এ
স্টেশনে দাঁড়ানো ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ দুই বছরের ছেলেসহ প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান এক নারী। তিনি দ্রুত উঠে আসার চেষ্টা করতে গেলে আবারও হাত ফসকে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যায় শিশুটি। এর মধ্যেই বেজে ওঠে ট্রেন ছাড়ার বাঁশি। মুহূর্তেই নিচে নেমে গিয়ে শিশুটিকে জড়িয়ে ধরে শুয়ে পড়েন বাবা। চলতে শুরু করে ট্রেন। একে একে ট্রেনের আটটি বগি তাদের পাশ ঘেঁষে চলে যায়। তবে অলৌকিকভাবে বেঁচে যান বাবা ও সন্তান।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঘটা এই চাঞ্চল্যকর ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে এখন পৌঁছে গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও। বৃহস্পতিবার ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সংবাদ ছেপেছে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল।
আল-জাজিরা লিখেছে, বাংলাদেশের একটি রেলস্টেশন থেকে পাওয়া চাঞ্চল্যকর ভিডিওতে দেখা যায়, প্ল্যাটফর্ম থেকে পড়ে যাওয়ার পর এক বাবা তার শিশুকে চলন্ত ট্রেনের রক্ষা করছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আটটি বগি তাদের ওপর দিয়ে চলে গেলেও তারা দুজনেই অক্ষত অবস্থায় রক্ষা পান।
পুরো ঘটনা এবং ভিডিও শেয়ার করে ফ্রি প্রেস জার্নাল লিখেছে, বাবার ক্ষণিকের সাহসিকতায় মারাত্মক পতন থেকে রক্ষা পেল শিশু।
ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও। ফেসবুক-ইউটিউব-এক্সের মতো প্ল্যাটফর্মগুলোতে বহু মানুষ এটি শেয়ার করেছেন।
লেবানিজ-অস্ট্রেলিয়ান ইনফ্লুয়েন্সার মারিও নওফাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, বাংলাদেশে রেললাইনে পড়ে গিয়েও শিশুটি অল্পের জন্য রক্ষা পেয়েছে। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার মুহূর্তে তার বাবা এক মুহূর্ত দ্বিধা না করে তাকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েন। কী দারুণ বীর!
কেএএ/
What's Your Reaction?