ছেলের জন্য দোয়া চাইলেন বুবলী
ঢালিউডের ঝলমলে আলো, তারকার ব্যস্ততা আর ক্যামেরার ঝলকানির মাঝেও আজ যেন অন্য এক আবেগে ভেসে যাচ্ছে দুই তারকা পরিবার। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী ও শীর্ষ নায়ক শাকিব খান এর আদরের সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন আজ। তবে এবারের উদযাপন শুধু জন্মদিনেই সীমাবদ্ধ নয়,পবিত্র ঈদুল ফিতর-এর আনন্দে মিশে গেছে এই বিশেষ দিনটি, তৈরি করেছে এক অনন্য আবেগঘন মুহূর্ত।
বিশেষ এই দিনে ছেলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন মা বুবলী।ফেসবুক পেজে ছেলের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দেন বুবলী।
সেখানে তিনি বীরকে ‘বাপজান’ সম্বোধন করে মনের গভীর অনুভূতি প্রকাশ করেন। পোস্টে বুবলী লেখেন, ‘ঈদের দিনের মতো কত সুন্দর পবিত্র একটি দিনে এবার তোমার জন্মদিন পড়েছে বাপজান, আল্লাহ সবসময় তোমাকে ওনার রহমতে রাখুক, সুস্থ রাখুক। অনেক ভালো একজন মানুষ হিসেবে বড় হও লক্ষ্মী আব্বা, শুভ জন্মদিন।’
সন্তানের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনায় বুবলী আরও বলেন, ‘সবাই শেহজাদ খান বীর বাপজানের জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রত্যেকের ঈদ কাটুক নিরাপদে, হাসি-আনন্দে পরিবারের সাথে। ঈদ মোবারক।’ বুবলীর এই পোস্টের
ঢালিউডের ঝলমলে আলো, তারকার ব্যস্ততা আর ক্যামেরার ঝলকানির মাঝেও আজ যেন অন্য এক আবেগে ভেসে যাচ্ছে দুই তারকা পরিবার। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী ও শীর্ষ নায়ক শাকিব খান এর আদরের সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন আজ। তবে এবারের উদযাপন শুধু জন্মদিনেই সীমাবদ্ধ নয়,পবিত্র ঈদুল ফিতর-এর আনন্দে মিশে গেছে এই বিশেষ দিনটি, তৈরি করেছে এক অনন্য আবেগঘন মুহূর্ত।
বিশেষ এই দিনে ছেলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন মা বুবলী।ফেসবুক পেজে ছেলের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দেন বুবলী।
সেখানে তিনি বীরকে ‘বাপজান’ সম্বোধন করে মনের গভীর অনুভূতি প্রকাশ করেন। পোস্টে বুবলী লেখেন, ‘ঈদের দিনের মতো কত সুন্দর পবিত্র একটি দিনে এবার তোমার জন্মদিন পড়েছে বাপজান, আল্লাহ সবসময় তোমাকে ওনার রহমতে রাখুক, সুস্থ রাখুক। অনেক ভালো একজন মানুষ হিসেবে বড় হও লক্ষ্মী আব্বা, শুভ জন্মদিন।’
সন্তানের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনায় বুবলী আরও বলেন, ‘সবাই শেহজাদ খান বীর বাপজানের জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রত্যেকের ঈদ কাটুক নিরাপদে, হাসি-আনন্দে পরিবারের সাথে। ঈদ মোবারক।’ বুবলীর এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে।
উল্লেখ্য, আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রায়হান রাফির পরিচালনায় নির্মিত ও বুবলী অভিনীত সিনেমা ‘প্রেসার কুকার’। এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাজিফা তুষি, মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরী সহ আরও অনেকে।