ছেলের নিথর দেহ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে লিটন কাজী (৩২) নামে এক যুবকের বিষপানে মৃত্যু হয়েছে। ছেলের মরদেহ বাড়িতে আনার পর তা দেখে শোকে অসুস্থ হয়ে মারা গেছেন তার বাবা মান্নান কাজী (৬০)। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১৭ আগস্ট) মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কিস্তির টাকা জোগাড় করতে না পারা এবং এক কর্মকর্তার কথায় অভিমান করে গত রোববার (১৬ আগস্ট) সকালে বিষপান করেন লিটন কাজী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মুকসুদপুর থানা-পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে লিটনের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে বাবা মান্নান কাজী ছেলের মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন।  পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরে লোহাচ

ছেলের নিথর দেহ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে লিটন কাজী (৩২) নামে এক যুবকের বিষপানে মৃত্যু হয়েছে। ছেলের মরদেহ বাড়িতে আনার পর তা দেখে শোকে অসুস্থ হয়ে মারা গেছেন তার বাবা মান্নান কাজী (৬০)। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১৭ আগস্ট) মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিস্তির টাকা জোগাড় করতে না পারা এবং এক কর্মকর্তার কথায় অভিমান করে গত রোববার (১৬ আগস্ট) সকালে বিষপান করেন লিটন কাজী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে মুকসুদপুর থানা-পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে লিটনের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে বাবা মান্নান কাজী ছেলের মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন। 

পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরে লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজা একসঙ্গে সম্পন্ন হয়। জানাজায় স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় লোকজন অংশ নেন।

একই দিনে বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow