ছেলের প্রেম নিয়ে দ্বন্দ্ব, রাস্তায় দেয়াল তুললেন বাবা

প্রেমঘটিত বিরোধের জেরে জামালপুরে চলাচলের একটি রাস্তায় ইটের দেয়াল তুলে পুরোপুরি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার অন্তত ২০ থেকে ২৫টি পরিবারের দুই শতাধিক মানুষের যাতায়াত বন্ধ হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। জামালপুর পৌরশহরের বেলটিয়া এলাকার পলিশা গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে সম্প্রতি চলাচলের ওই রাস্তায় দেয়াল তুলে দেন এক ব্যক্তি। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় বুধবার (১ এপ্রিল) সকালে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, পলিশা গ্রামের অষ্টম শ্রেণিতে ছাত্রীর সঙ্গে একই এলাকার কবির হোসেনের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের শুক্রবার (১২ ডিসেম্বর) মেয়েটি নিখোঁজ হয়। এরপর রোববার (১৪ ডিসেম্বর) মেয়েটির মা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অপহরণ মামলা করেন। পরে পুলিশ ওই ছাত্রী ও ছেলেকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে। আদালতে জবানবন্দি শেষে মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই অপহরণ মামলায় ছেলের বাবা কবির হোসেন ও তার স্ত্রী তিন মাস জেল খেটে সম্প্

ছেলের প্রেম নিয়ে দ্বন্দ্ব, রাস্তায় দেয়াল তুললেন বাবা

প্রেমঘটিত বিরোধের জেরে জামালপুরে চলাচলের একটি রাস্তায় ইটের দেয়াল তুলে পুরোপুরি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার অন্তত ২০ থেকে ২৫টি পরিবারের দুই শতাধিক মানুষের যাতায়াত বন্ধ হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

জামালপুর পৌরশহরের বেলটিয়া এলাকার পলিশা গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে সম্প্রতি চলাচলের ওই রাস্তায় দেয়াল তুলে দেন এক ব্যক্তি।

এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় বুধবার (১ এপ্রিল) সকালে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, পলিশা গ্রামের অষ্টম শ্রেণিতে ছাত্রীর সঙ্গে একই এলাকার কবির হোসেনের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের শুক্রবার (১২ ডিসেম্বর) মেয়েটি নিখোঁজ হয়। এরপর রোববার (১৪ ডিসেম্বর) মেয়েটির মা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অপহরণ মামলা করেন। পরে পুলিশ ওই ছাত্রী ও ছেলেকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে। আদালতে জবানবন্দি শেষে মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওই অপহরণ মামলায় ছেলের বাবা কবির হোসেন ও তার স্ত্রী তিন মাস জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন। জেল খাটার ক্ষোভ থেকে গত মঙ্গলবার (২৪ মার্চ) কবির হোসেন তার বাড়ির সামনের চলাচলের রাস্তায় ইটের দেয়াল তৈরি করে তা বন্ধ করে দেন। এতে এলাকার সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, বাপ-দাদার আমল থেকেই তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার মানুষ চরম বিপাকে পড়েছেন। তারা বাজারঘাট, হাসপাতাল কিংবা মসজিদেও ঠিকমতো যেতে পারছেন না। এর আগেও দুইবার রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যা পরে স্থানীয়দের হস্তক্ষেপে মীমাংসা করা হয়। তারা জানান, অভিযুক্তদের সঙ্গে কোনো ঝামেলা হলেই তারা রাস্তা বন্ধ করে দেন।

রাস্তা বন্ধ করার বিষয়ে অভিযুক্ত কবির হোসেন বলেন, ‘জায়গাটি আমার বাবার। এখানে চার শরিকের ১১ ফুট রাস্তা রয়েছে। আমি বাকি তিন শরিককে চলাচলের জন্য তিন ফুট রাস্তা দেব। এর বেশি দিতে পারব না।’

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বলেন, ‘পৌরসভার পলিশা গ্রামে রাস্তা অবরোধের তথ্য ও জনসাধারণের একটি অভিযোগ পেয়েছি। যেহেতু এটি ভূমিসংক্রান্ত বিষয়, তাই অভিযোগটি সহকারী কমিশনার (ভূমি) বরাবর পাঠানো হয়েছে। সব কাগজপত্র যাচাই-বাছাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow