ছেলের সঙ্গে নিরাপত্তাকর্মীর ধস্তাধস্তি, পেটে ঢুকে গেলো ছুরি

রাজধানীর ডেমরায় নিজ বাসা থেকে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তিনি মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা নিয়ে ছেলের সঙ্গে ঝগড়া ও ধস্তাধস্তির একপর্যায়ে নিজের হাতে থাকা ছুরি তার পেটে ঢুকিয়ে যায়। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উত্তর বাজার এলাকার বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির নাম ইসরাফিল (৫৫)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সুতাপার এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি ডেমরা উত্তর বাজারে পরিবার নিয়ে থাকতেন। ইসরাফিলের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী নিরাপত্তাকর্মীর কাজ করে। সে প্রায়ই আমার কাছ থেকে টাকা নিয়ে নেশা করতো। আজ বেলা ১১টার দিকে টাকা চাই। টাকা না দিলে আমাকে গালিগালাজ করে। তখন ছেলে এসে বাধা দেয়। এতে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে মারতে যায়। একপর্যায়ে ধস্তাধস্তি হলে নিজের কাছে থাকা ওই অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়।’ ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মজিদ জানান, তারা খবর পেয়ে বাসা থেকে ইসরাফিলের রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধ

ছেলের সঙ্গে নিরাপত্তাকর্মীর ধস্তাধস্তি, পেটে ঢুকে গেলো ছুরি

রাজধানীর ডেমরায় নিজ বাসা থেকে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তিনি মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা নিয়ে ছেলের সঙ্গে ঝগড়া ও ধস্তাধস্তির একপর্যায়ে নিজের হাতে থাকা ছুরি তার পেটে ঢুকিয়ে যায়।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উত্তর বাজার এলাকার বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তির নাম ইসরাফিল (৫৫)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সুতাপার এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি ডেমরা উত্তর বাজারে পরিবার নিয়ে থাকতেন।

ইসরাফিলের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী নিরাপত্তাকর্মীর কাজ করে। সে প্রায়ই আমার কাছ থেকে টাকা নিয়ে নেশা করতো। আজ বেলা ১১টার দিকে টাকা চাই। টাকা না দিলে আমাকে গালিগালাজ করে। তখন ছেলে এসে বাধা দেয়। এতে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে মারতে যায়। একপর্যায়ে ধস্তাধস্তি হলে নিজের কাছে থাকা ওই অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়।’

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মজিদ জানান, তারা খবর পেয়ে বাসা থেকে ইসরাফিলের রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কেএজেডআইএ/একিউএফ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow