ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের  ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।  স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ১২টার দিকে বাবা ইশাদুলের কাছ থেকে মোটরসাইকেলর চাবি চায় ছোট ছেলে রাকিব (১৭)। এসময় বড় ছেলে সাকিব (২৪) চাবি দিতে ইশারা দিয়ে নিষেধ করেন বাবাকে। বড় ভাই সাকিব চাবি দিতে নিষেধ করেছে জেনে যায় ছোট ভাই। এ ঘটনায় রাকিব ক্ষিপ্ত হয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ছুরি দিয়ে বড় ভাই সাকিবকে আঘাত করে। সাকিবের অবস্থা আশঙ্কাজনক হলে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানায়, রাকিব মাদক সেবন করতো। হয়ত নেশার ঘোরে এ ঘটনা ঘটাতে পারে।  গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা ঘটনা জেনেছি। যুবকের মরদেহ বগুড়ার শজিমেকে ময়নাতদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের  ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ১২টার দিকে বাবা ইশাদুলের কাছ থেকে মোটরসাইকেলর চাবি চায় ছোট ছেলে রাকিব (১৭)। এসময় বড় ছেলে সাকিব (২৪) চাবি দিতে ইশারা দিয়ে নিষেধ করেন বাবাকে। বড় ভাই সাকিব চাবি দিতে নিষেধ করেছে জেনে যায় ছোট ভাই। এ ঘটনায় রাকিব ক্ষিপ্ত হয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ছুরি দিয়ে বড় ভাই সাকিবকে আঘাত করে।

সাকিবের অবস্থা আশঙ্কাজনক হলে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, রাকিব মাদক সেবন করতো। হয়ত নেশার ঘোরে এ ঘটনা ঘটাতে পারে। 

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা ঘটনা জেনেছি। যুবকের মরদেহ বগুড়ার শজিমেকে ময়নাতদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow