ছোট্ট দ্বীপে বাবাকে ছাড়াই বিয়ে করছেন ট্রাম্পের ছেলে

ইরান যুদ্ধ ও চলমান রাজনৈতিক ব্যস্ততার কারণে ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   বৃহস্পতিবার (২০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনা অ্যান্ডারসনের বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। খবর এনবিসি নিউজের।  তিনি বলেন, ‘এটা আমার জন্য ভালো সময় নয়। আমার সামনে ইরানসহ আরও অনেক বিষয় আছে।’  ট্রাম্প বলেন, ‘সে (ট্রাম্প জুনিয়র) চায় আমি তার বিয়েতে যাই। অনুষ্ঠানটি খুব ছোট ও ব্যক্তিগত পরিসরে হবে। আমি যাওয়ার চেষ্টা করব।’   এ সময় সংবাদমাধ্যমের সমালোচনার কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘ভুয়া সংবাদমাধ্যমগুলো আমি গেলেও সমালোচনা করবে, না গেলেও সমালোচনা করবে।’  তবে নবদম্পতির জন্য শুভকামনা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি তাকে অনেক দিন ধরে চিনি। আশা করি তাদের দাম্পত্য জীবন খুব ভালো হবে।’ মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী শনিবার বাহামায় বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে হোয়াইট হাউস প্রকাশিত ট্রাম্পের সূচি অনুযায়ী, ওই দিন ত

ছোট্ট দ্বীপে বাবাকে ছাড়াই বিয়ে করছেন ট্রাম্পের ছেলে
ইরান যুদ্ধ ও চলমান রাজনৈতিক ব্যস্ততার কারণে ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   বৃহস্পতিবার (২০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনা অ্যান্ডারসনের বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। খবর এনবিসি নিউজের।  তিনি বলেন, ‘এটা আমার জন্য ভালো সময় নয়। আমার সামনে ইরানসহ আরও অনেক বিষয় আছে।’  ট্রাম্প বলেন, ‘সে (ট্রাম্প জুনিয়র) চায় আমি তার বিয়েতে যাই। অনুষ্ঠানটি খুব ছোট ও ব্যক্তিগত পরিসরে হবে। আমি যাওয়ার চেষ্টা করব।’   এ সময় সংবাদমাধ্যমের সমালোচনার কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘ভুয়া সংবাদমাধ্যমগুলো আমি গেলেও সমালোচনা করবে, না গেলেও সমালোচনা করবে।’  তবে নবদম্পতির জন্য শুভকামনা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি তাকে অনেক দিন ধরে চিনি। আশা করি তাদের দাম্পত্য জীবন খুব ভালো হবে।’ মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী শনিবার বাহামায় বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে হোয়াইট হাউস প্রকাশিত ট্রাম্পের সূচি অনুযায়ী, ওই দিন তিনি নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থান করবেন। ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। গত ডিসেম্বরে হোয়াইট হাউসের এক ছুটির অনুষ্ঠানে ট্রাম্প জুনিয়র ও বেটিনা অ্যান্ডারসন তাদের বাগদানের ঘোষণা দেন। সে সময় ট্রাম্প জুনিয়র এটিকে ‘বড় জয়’ বলে মন্তব্য করেছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow