ছয় বছরের চুক্তি টিকলো চার মাস! চেলসির প্রধান কোচ বরখাস্ত
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি তাদের প্রধান কোচ লিয়াম রোজেনিওরকে বরখাস্ত করেছে। টানা পাঁচ ম্যাচে পরাজয় ও একটিও গোল করতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গত জানুয়ারিতেই ছয় বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন রোজেনিওর। শুরুটা ভালো করলেও সাম্প্রতিক পারফরম্যান্সে দলটি দ্রুতই পয়েন্ট টেবিলে নিচের দিকে নেমে গেছে এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও প্রায় শেষ। সর্বশেষ ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের বিপক্ষে অ্যামেক্স স্টেডিয়ামে ৩-০ গোলে হেরে যায় চেলসি, যা চলতি মৌসুমে দলের অন্যতম বাজে পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, মৌসুমের বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেবেন কলাম ম্যাকফারলেন। তার অধীনে প্রথম ম্যাচ হবে আগামী রোববারের এফএ কাপ সেমিফাইনালে লিডস ইউনাইটেডের বিপক্ষে। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, চেলসি ফুটবল ক্লাব আজ প্রধান কোচ লিয়াম রোজেনিয়রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেছে। ক্লাবের পক্ষ থেকে আমরা তার এবং তার স্টাফদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই। বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত সহজ ছিল না। তবে সাম্প্রতিক ফলাফল ও পারফর
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি তাদের প্রধান কোচ লিয়াম রোজেনিওরকে বরখাস্ত করেছে। টানা পাঁচ ম্যাচে পরাজয় ও একটিও গোল করতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
গত জানুয়ারিতেই ছয় বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন রোজেনিওর। শুরুটা ভালো করলেও সাম্প্রতিক পারফরম্যান্সে দলটি দ্রুতই পয়েন্ট টেবিলে নিচের দিকে নেমে গেছে এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও প্রায় শেষ।
সর্বশেষ ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের বিপক্ষে অ্যামেক্স স্টেডিয়ামে ৩-০ গোলে হেরে যায় চেলসি, যা চলতি মৌসুমে দলের অন্যতম বাজে পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে, মৌসুমের বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেবেন কলাম ম্যাকফারলেন। তার অধীনে প্রথম ম্যাচ হবে আগামী রোববারের এফএ কাপ সেমিফাইনালে লিডস ইউনাইটেডের বিপক্ষে।
ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, চেলসি ফুটবল ক্লাব আজ প্রধান কোচ লিয়াম রোজেনিয়রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেছে। ক্লাবের পক্ষ থেকে আমরা তার এবং তার স্টাফদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই।
বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত সহজ ছিল না। তবে সাম্প্রতিক ফলাফল ও পারফরম্যান্স প্রত্যাশার মানের নিচে নেমে গেছে, যেখানে মৌসুমে এখনও অনেক কিছু অর্জনের সুযোগ রয়েছে। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।
এমএমআর
What's Your Reaction?