জগন্নাথপুরে এসিল্যান্ডের বাসায় চুরি
সুনামগঞ্জের জগন্নাথপুরে এসিল্যান্ডের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এসিল্যান্ডের বাসায় চুরির ঘটনা ঘটে। ওইদিন রাতে তিনি বাসায় ছিলেন না। সুনামগঞ্জ শহরে অবস্থান করছিলেন। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের সরকারি কোয়ার্টারের বাসায় এসে দেখেন আসবাবপত্র তছনছ। এমন ঘটনা দেখে এসিল্যান্ড নিজে হতবাক হয়ে যান। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন জানান, বাসায় তেমন মূল্যবান কিছু ছিল না। যা ছিল তা চোরেরা নেয়নি। অথবা নিতে পারেনি। শুধু বাসার সকল আসবাবপত্র তছনছ করে রেখে গেছে। দরজার তালা ভেঙে চোর বাসায় প্রবেশ করেছিল। স্থানীয় কয়েকজন জানান, চোরের দল ভেবেছিল এসিল্যান্ডের বাসায় অনেক নগদ টাকা বা স্বর্ণালংকার পাবে। সেই আশায় জীবনের ঝুঁকি নিয়ে বাসায় ঢুকেছিল। কিন্তু ঘরে ঢুকে অধিক মূল্যবান কিছু না পেয়ে হয়তো ক্ষোভে বাসার মালামাল তছনছ করে গেছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, এসিল্যান্ডের বাসায় চুরির ঘটনা খুবই দুঃসাহসিক। তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। পুরো উপজেলা পরিষদ চত্বর সিসি ক্যামেরার আওতায়
সুনামগঞ্জের জগন্নাথপুরে এসিল্যান্ডের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এসিল্যান্ডের বাসায় চুরির ঘটনা ঘটে।
ওইদিন রাতে তিনি বাসায় ছিলেন না। সুনামগঞ্জ শহরে অবস্থান করছিলেন। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের সরকারি কোয়ার্টারের বাসায় এসে দেখেন আসবাবপত্র তছনছ। এমন ঘটনা দেখে এসিল্যান্ড নিজে হতবাক হয়ে যান।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন জানান, বাসায় তেমন মূল্যবান কিছু ছিল না। যা ছিল তা চোরেরা নেয়নি। অথবা নিতে পারেনি। শুধু বাসার সকল আসবাবপত্র তছনছ করে রেখে গেছে। দরজার তালা ভেঙে চোর বাসায় প্রবেশ করেছিল।
স্থানীয় কয়েকজন জানান, চোরের দল ভেবেছিল এসিল্যান্ডের বাসায় অনেক নগদ টাকা বা স্বর্ণালংকার পাবে। সেই আশায় জীবনের ঝুঁকি নিয়ে বাসায় ঢুকেছিল। কিন্তু ঘরে ঢুকে অধিক মূল্যবান কিছু না পেয়ে হয়তো ক্ষোভে বাসার মালামাল তছনছ করে গেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, এসিল্যান্ডের বাসায় চুরির ঘটনা খুবই দুঃসাহসিক। তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। পুরো উপজেলা পরিষদ চত্বর সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। নিরাপত্তা আরও বৃদ্ধি করা হবে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এসিল্যান্ডের বাসায় চুরি হয়নি। ঘরের মালামাল তছনছ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
What's Your Reaction?