জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি : বাবুল

ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।  তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে রাজনীতি মানে জনগণের সেবা করা এবং তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠপর্যায়ে নানা উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছি। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহিদুল ইসলাম বাবুল বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, তা বাস্তবায়নও করতে হবে। বিএনপি সেই দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থেকেছি।  তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি, আর বিএনপি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। সভায় তিনি স্থানীয় নেতাকর্

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি : বাবুল

ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে রাজনীতি মানে জনগণের সেবা করা এবং তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠপর্যায়ে নানা উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছি।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, তা বাস্তবায়নও করতে হবে। বিএনপি সেই দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থেকেছি। 

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি, আর বিএনপি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

সভায় তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতে হবে। 

এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে এবং জনগণের কল্যাণে কাজ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow