জনগণের কল্যাণে যা যা করা প্রয়োজন তাই করব : আজাদ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমি আড়াইহাজারের জনগণের কল্যাণে যা যা করা প্রয়োজন আমি সে কাজই করব। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ইজিপিপি প্রকল্পের আওতায় রামচন্দ্রী খাল পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  নজরুল ইসলাম আজাদ বলেন, নারায়ণগঞ্জ জেলার খাল খনন কর্মসূচি সর্বপ্রথম আড়াইহাজার থেকেই শুরু হয়েছে। খাল দিয়ে যদি পানি চলাচল করে তাহলে উপকার হবে, জলাবদ্ধতা দূর হবে, সেচের জন্য ভালো হবে, কৃষি কাজের জন্য ভালো হবে। মানুষের উপকারের কথা চিন্তা করেই জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন।  তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় আজকে আড়াইহাজারের রামচন্দ্রী খাল খনন উদ্বোদন করেছি। আমরা আশা করি, আমাদের আড়াইহাজারে আরও যেসব খাল বন্ধ হয়ে গেছে, সেগুলোকে খনন করে সচল এবং আগের রূপে ফিরিয়ে আনব।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান ইমন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-

জনগণের কল্যাণে যা যা করা প্রয়োজন তাই করব : আজাদ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমি আড়াইহাজারের জনগণের কল্যাণে যা যা করা প্রয়োজন আমি সে কাজই করব।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ইজিপিপি প্রকল্পের আওতায় রামচন্দ্রী খাল পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

নজরুল ইসলাম আজাদ বলেন, নারায়ণগঞ্জ জেলার খাল খনন কর্মসূচি সর্বপ্রথম আড়াইহাজার থেকেই শুরু হয়েছে। খাল দিয়ে যদি পানি চলাচল করে তাহলে উপকার হবে, জলাবদ্ধতা দূর হবে, সেচের জন্য ভালো হবে, কৃষি কাজের জন্য ভালো হবে। মানুষের উপকারের কথা চিন্তা করেই জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় আজকে আড়াইহাজারের রামচন্দ্রী খাল খনন উদ্বোদন করেছি। আমরা আশা করি, আমাদের আড়াইহাজারে আরও যেসব খাল বন্ধ হয়ে গেছে, সেগুলোকে খনন করে সচল এবং আগের রূপে ফিরিয়ে আনব। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান ইমন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্রচন্দ্র মন্ডল ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow