জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অনিয়ম মানবে না সরকার
জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাস্ত করবে না সরকার। দেশের প্রতিটি মানুষ যেন উন্নত, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আলিয়ারহাট ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা, জবাবদিহিতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় তার সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার স্বাস্থ্য
জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাস্ত করবে না সরকার। দেশের প্রতিটি মানুষ যেন উন্নত, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আলিয়ারহাট ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা, জবাবদিহিতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় তার সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সে লক্ষ্যেই হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জনবল বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তবে সরকারি হাসপাতালগুলোতে জনগণের আস্থা অর্জন করতে হলে আন্তরিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
হাসপাতাল দুটি পরিদর্শন শেষে দুপুর ৩টায় প্রতিমন্ত্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় অংশগ্রহণ করেন। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।
এছাড়াও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়ার সিভিল সার্জন খুরশিদ আলম, শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম নুরুল ইরফান, উপপরিচালক ডা. মনজুর মোর্শেদ, সহকারী পরিচালক নাজমুল হক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদারসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
এল.বি/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?