জনপ্রিয়তার লড়াইয়ে শাকিব-নিশো: আনিসুল হকের জরিপ কী বলছে?

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের জনপ্রিয়তা নিয়ে ভক্তদের মধ্যে তর্কবিতর্ক নতুন কিছু নয়। এবার সেই তর্কে ঘি ঢাললেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে নিয়ে একটি ভোটাভুটির আয়োজন করেন তিনি। আর সেই জরিপে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন শাকিব খান। আনিসুল হক তার ফেসবুক পেজে একটি পোল পোস্ট করেন যার ক্যাপশনে তিনি লেখেন, ‘আসুন দেখি কার জনপ্রিয়তা কেমন।’ পোস্টে তিনি জানতে চান অভিনেতা হিসেবে দর্শকরা কাকে ভোট দেবেন শাকিব খান নাকি আফরান নিশো। জরিপের ফলাফলে দেখা যায় শাকিব খানের নামের পাশে ভোট পড়েছে ৬৯ শতাংশ বা ২০ হাজার ৩৫৪টি। অন্যদিকে আফরান নিশো পেয়েছেন ৩১ শতাংশ বা ৮ হাজার ৮৮০টি ভোট। এই ভোটাভুটি ঘিরে পোস্টের মন্তব্যের ঘরে শুরু হয়েছে তুমুল আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া। শাকিব ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘কার সাথে কার তুলনা, কিং তো একটাই শাকিব খান।’ আরেক ভক্ত লিখেছেন, ‘শুধু নিশো কেন, অনুষ্ঠানের সব সেলিব্রিটি একপাশে আর শাকিব খান একপাশে, জয় কিং খান শাকিব খানেরই হবে।’ তবে আনিসুল হকের মতো একজন ব্যক্তিত্বের এম

জনপ্রিয়তার লড়াইয়ে শাকিব-নিশো: আনিসুল হকের জরিপ কী বলছে?

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের জনপ্রিয়তা নিয়ে ভক্তদের মধ্যে তর্কবিতর্ক নতুন কিছু নয়। এবার সেই তর্কে ঘি ঢাললেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে নিয়ে একটি ভোটাভুটির আয়োজন করেন তিনি। আর সেই জরিপে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন শাকিব খান।

আনিসুল হক তার ফেসবুক পেজে একটি পোল পোস্ট করেন যার ক্যাপশনে তিনি লেখেন, ‘আসুন দেখি কার জনপ্রিয়তা কেমন।’ পোস্টে তিনি জানতে চান অভিনেতা হিসেবে দর্শকরা কাকে ভোট দেবেন শাকিব খান নাকি আফরান নিশো।

জরিপের ফলাফলে দেখা যায় শাকিব খানের নামের পাশে ভোট পড়েছে ৬৯ শতাংশ বা ২০ হাজার ৩৫৪টি। অন্যদিকে আফরান নিশো পেয়েছেন ৩১ শতাংশ বা ৮ হাজার ৮৮০টি ভোট।

এই ভোটাভুটি ঘিরে পোস্টের মন্তব্যের ঘরে শুরু হয়েছে তুমুল আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া। শাকিব ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘কার সাথে কার তুলনা, কিং তো একটাই শাকিব খান।’ আরেক ভক্ত লিখেছেন, ‘শুধু নিশো কেন, অনুষ্ঠানের সব সেলিব্রিটি একপাশে আর শাকিব খান একপাশে, জয় কিং খান শাকিব খানেরই হবে।’

তবে আনিসুল হকের মতো একজন ব্যক্তিত্বের এমন পোল পোস্ট করা নিয়ে সমালোচনাও করেছেন নেটিজেনদের একাংশ। একজন লিখেছেন, ‘আইডিতে রিচ নাই এইজন্য এগুলা করে।’ আরেকজন হতাশা প্রকাশ করে লেখেন, ‘শেষ পর্যন্ত স্যার, আপনিও শুরু করলেন।’ কেউ কেউ আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও দর্শক জরিপগুলো এভাবে প্রকাশ্যে আয়োজনের দাবিও তুলেছেন।

সব মিলিয়ে শাকিব ও নিশোর এই জনপ্রিয়তার লড়াই অনলাইনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে ভোটের ব্যবধান অন্তত এই জরিপে বুঝিয়ে দিয়েছে ঢালিউডে মেগাস্টার শাকিব খানের একক আধিপত্য এখনো কতটা মজবুত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow