জন্মদিনের সন্ধ্যায় আসছে পুতুলের নতুন গান
জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের আজ (১৩ জুলাই) জন্মদিন। ক্যারিয়ারের নানা ব্যস্ততার মধ্যেও জীবনের বিশেষ এই দিনটি তিনি কাটাচ্ছেন একান্ত পারিবারিক আবহে। তবে শুধু পরিবারকে সময় দেওয়াই নয়, জন্মদিনে ভক্ত-শ্রোতাদের জন্যও রেখেছেন বিশেষ উপহার। আজ সন্ধ্যায় প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘বেখেয়ালি মন’। জন্মদিনে নতুন গান প্রকাশকে ঘিরে বেশ উচ্ছ্বসিত এই শিল্পী। জানা গেছে, ‘বেখেয়ালি মন’ গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন স্বামী সৈয়দ রেজা আলী। গানটিতে কণ্ঠ দিয়েছেন পুতুল নিজেই। আর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রেজওয়ান সাজ্জাদ। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘প্রজেক্ট রেজা পুতুল’ ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে। পুতুলের ভাষায়, নতুন এই গানটি তার জন্মদিনের সবচেয়ে বড় উপহার, যা তিনি উৎসর্গ করছেন নিজের শ্রোতা-ভক্তদের। দীর্ঘদিন ধরেই মৌলিক গানে মনোযোগী এই শিল্পী আশা করছেন, ‘বেখেয়ালি মন’ও শ্রোতাদের ভালো লাগবে। আরও পড়ুন সন্তানকে নিয়ে ট্রলে ক্ষুব্ধ মাহি, দিলেন আবেগঘন বার্তা জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে পুতুল বলেন, ‘জন্মদিনে সারাদিন পরিবারের সঙ্গে বাসায় সময় কাটাচ্ছি। রাতে সবা
জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের আজ (১৩ জুলাই) জন্মদিন। ক্যারিয়ারের নানা ব্যস্ততার মধ্যেও জীবনের বিশেষ এই দিনটি তিনি কাটাচ্ছেন একান্ত পারিবারিক আবহে। তবে শুধু পরিবারকে সময় দেওয়াই নয়, জন্মদিনে ভক্ত-শ্রোতাদের জন্যও রেখেছেন বিশেষ উপহার। আজ সন্ধ্যায় প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘বেখেয়ালি মন’।
জন্মদিনে নতুন গান প্রকাশকে ঘিরে বেশ উচ্ছ্বসিত এই শিল্পী। জানা গেছে, ‘বেখেয়ালি মন’ গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন স্বামী সৈয়দ রেজা আলী। গানটিতে কণ্ঠ দিয়েছেন পুতুল নিজেই। আর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রেজওয়ান সাজ্জাদ। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘প্রজেক্ট রেজা পুতুল’ ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে।
পুতুলের ভাষায়, নতুন এই গানটি তার জন্মদিনের সবচেয়ে বড় উপহার, যা তিনি উৎসর্গ করছেন নিজের শ্রোতা-ভক্তদের। দীর্ঘদিন ধরেই মৌলিক গানে মনোযোগী এই শিল্পী আশা করছেন, ‘বেখেয়ালি মন’ও শ্রোতাদের ভালো লাগবে।
জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে পুতুল বলেন, ‘জন্মদিনে সারাদিন পরিবারের সঙ্গে বাসায় সময় কাটাচ্ছি। রাতে সবাই মিলে একসঙ্গে ডিনার করব।’
তারকাখ্যাতির চাকচিক্যের বাইরে পরিবারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন পুতুল। তাই এবারের জন্মদিনেও কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং আপনজনদের নিয়ে ঘরোয়া পরিবেশেই দিনটি উদযাপন করছেন তিনি।
জন্মদিন মানেই শুভেচ্ছা, ভালোবাসা আর প্রিয়জনের দেওয়া উপহার। তবে এবার সেই আনন্দে ছোট্ট একটি অপূর্ণতা থেকে গেছে। কারণ, তার স্বামী বর্তমানে দেশের বাইরে পারিবারিক কাজে অবস্থান করছেন। ফলে জন্মদিনের দিন একসঙ্গে সময় কাটানোর সুযোগ হয়নি তাদের।
স্বামীর কাছ থেকে কোনো উপহার পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতেই পুতুল বলেন, ‘তিনি দেশের বাইরে পারিবারিক কাজে গেছেন। দুই-তিন দিনের মধ্যে ফিরবেন। আশা করছি, সেখান থেকে আমার জন্য কোনো উপহার নিয়ে আসবেন। অপেক্ষায় আছি।‘
সাজিয়া সুলতানা পুতুল। ছবি: সংগৃহীত
সংগীতজীবনে পুতুলের পথচলা শুরু হয় ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের মাধ্যমে। সেরা দশে জায়গা করে নেওয়ার পর থেকেই সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। নিজের মিষ্টি কণ্ঠ আর ভিন্নধর্মী পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন অল্প সময়েই।
তবে পুতুল নিজেকে শুধু গায়িকা হিসেবেই সীমাবদ্ধ রাখেননি। সময়ের সঙ্গে সঙ্গে গান লেখা, সুর করা এবং সংগীত পরিচালনাতেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তার লেখা ও সুর করা বেশ কয়েকটি গান শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি বিভিন্ন সংগীতানুষ্ঠানের উপস্থাপক হিসেবেও দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।

বিস্ফোরক বক্তব্য নায়িকার / মাহি ছাড়াও সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ যে নারীদের উত্ত্যক্ত করতেন
সংগীতজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সমানভাবে উপভোগ করছেন পুতুল। ব্যস্ত সূচির মাঝেও পরিবারকে সময় দেওয়া এবং নতুন নতুন গান নিয়ে কাজ করাকে তিনি সবসময় গুরুত্ব দেন। সেই ধারাবাহিকতায় জন্মদিনেও একদিকে যেমন পরিবারের সঙ্গে কাটাচ্ছেন আনন্দঘন সময়, অন্যদিকে নতুন গান প্রকাশের মাধ্যমে ভক্তদের দিচ্ছেন বিশেষ উপহার।
এমআই/এমএমএফ
What's Your Reaction?
