জন্মাষ্টমীর প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলা

জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের আখড়াবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালে সাংবাদিক অলোক সাহার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ বিষয়ে অলোক সাহা বলেন, ‘আমার সঞ্চালনার দায়িত্ব ছিল। এসময় চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধর এসে কিছু না বলেই আমার ওপর অতর্কিত হামলা চালান।’  ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, ‘এর আগেও জেলা প্রশাসনের কর্মকর্তা ও আমাদের সামনে তারা অলোককে হুমকি দিয়েছিলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ওপর হামলা চালানো হয়েছে। আমরা জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’  তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জন্মাষ্টমীর প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলা

জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের আখড়াবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালে সাংবাদিক অলোক সাহার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এ বিষয়ে অলোক সাহা বলেন, ‘আমার সঞ্চালনার দায়িত্ব ছিল। এসময় চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধর এসে কিছু না বলেই আমার ওপর অতর্কিত হামলা চালান।’ 

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, ‘এর আগেও জেলা প্রশাসনের কর্মকর্তা ও আমাদের সামনে তারা অলোককে হুমকি দিয়েছিলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ওপর হামলা চালানো হয়েছে। আমরা জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’ 

তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow