জবি ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার ও নগদ সহায়তা বিতরণ
আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের নিম্ন আয়ের কর্মচারীদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেছে। শুক্রবার (২০ মার্চ) ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে অর্ধশতাধিক কর্মচারীর হাতে উপহার সামগ্রী ও নগদ সহায়তা তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। আয়োজকদের ভাষ্য, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং কর্মচারীদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আমাদের ক্যাম্পাস পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার উদ্দেশ্য থেকেই আমাদের এই প্রয়াস। আমরা চাই, তারাও পরিবার নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।” তিনি আরও বলেন, “এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।” সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “স্বল্প আয়ের ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে।” তিনি যোগ করেন, “সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সামর্থ্য থেক
আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের নিম্ন আয়ের কর্মচারীদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেছে।
শুক্রবার (২০ মার্চ) ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে অর্ধশতাধিক কর্মচারীর হাতে উপহার সামগ্রী ও নগদ সহায়তা তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।
আয়োজকদের ভাষ্য, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং কর্মচারীদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আমাদের ক্যাম্পাস পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার উদ্দেশ্য থেকেই আমাদের এই প্রয়াস। আমরা চাই, তারাও পরিবার নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।”
তিনি আরও বলেন, “এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।”
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “স্বল্প আয়ের ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে।”
তিনি যোগ করেন, “সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সামর্থ্য থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মো. শাহরিয়ার হোসেনসহ আরও নেতাকর্মীরা।
What's Your Reaction?