জবিতে অনলাইনে রেজাল্ট দেখার জন্য ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউল চালু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল সহজে পৌঁছে দিতে স্টুডেন্ট পোর্টালে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন। রোববার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মডিউলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভিউ সেমিস্টার রেজাল্ট মডিউল চালু শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক উদ্যোগের একটি বড় পদক্ষেপ। অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে দ্রুত সনদপত্র ও মার্কশিট উত্তোলন করতে পারে, সেই ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের সময় অত্যন্ত মূল্যবান। তাই সময় অপচয় কমিয়ে শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও দ্রুত করার জন্য বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

জবিতে অনলাইনে রেজাল্ট দেখার জন্য ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউল চালু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল সহজে পৌঁছে দিতে স্টুডেন্ট পোর্টালে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন। রোববার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মডিউলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভিউ সেমিস্টার রেজাল্ট মডিউল চালু শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক উদ্যোগের একটি বড় পদক্ষেপ। অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে দ্রুত সনদপত্র ও মার্কশিট উত্তোলন করতে পারে, সেই ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের সময় অত্যন্ত মূল্যবান। তাই সময় অপচয় কমিয়ে শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও দ্রুত করার জন্য বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘অনলাইনে ফলাফল প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রযুক্তিনির্ভর সেবার নতুন যুগে প্রবেশ করল। এ উদ্যোগ শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে।’ উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্টুডেন্ট পোর্টালের ব্যবহারিক উপস্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, জকসু নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  বক্তারা আশা প্রকাশ করেন, এই মডিউল চালুর ফলে ফলাফল প্রকাশ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow