জবিতে সাংবাদিকদের ওপর হামলা নিয়ে জকসুতে দুই পক্ষের পাল্টাপাল্টি বিবৃতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর প্যাডে দুপক্ষ থেকে পৃথক বিবৃতি প্রকাশ করা হয়েছে। এক পক্ষ গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে।  অন্যদিকে শিবির সমর্থিত প্যানেল থেকে সংঘটনটির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার (৬ মার্চ) জকসুর প্যাডে প্রকাশিত এক বিবৃতিতে স্বাক্ষর করেন জকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মো. মাসুদ রানা। এতে বলা হয়, জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ এবং শিক্ষা ও গবেষণা সম্পাদককে জড়িয়ে দৈনিক প্রথম আলো ও দ্যা ডেইলি ইত্তেফাক-এ প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিবৃতিতে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুর ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার এবং হামলা বন্ধ করার চেষ্টা করেন। তবে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাদের নেতৃত্বে

জবিতে সাংবাদিকদের ওপর হামলা নিয়ে জকসুতে দুই পক্ষের পাল্টাপাল্টি বিবৃতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর প্যাডে দুপক্ষ থেকে পৃথক বিবৃতি প্রকাশ করা হয়েছে। এক পক্ষ গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে। 

অন্যদিকে শিবির সমর্থিত প্যানেল থেকে সংঘটনটির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (৬ মার্চ) জকসুর প্যাডে প্রকাশিত এক বিবৃতিতে স্বাক্ষর করেন জকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মো. মাসুদ রানা। এতে বলা হয়, জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ এবং শিক্ষা ও গবেষণা সম্পাদককে জড়িয়ে দৈনিক প্রথম আলো ও দ্যা ডেইলি ইত্তেফাক-এ প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুর ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার এবং হামলা বন্ধ করার চেষ্টা করেন। তবে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাদের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে বলে যে দাবি করা হয়েছে, তা সঠিক নয় বলেও বিবৃতিতে দাবি করা হয়।

এতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত হয়েছিলেন। যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদ প্রকাশ করা দুঃখজনক উল্লেখ করে সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভুল তথ্য সংশোধন করে সঠিক সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।

অন্যদিকে শনিবার (৭ মার্চ) জকসুর প্যাডে প্রকাশিত আরেকটি বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলে এর নিন্দা জানানো হয়।

এই বিবৃতিতে স্বাক্ষর করেন ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে বিজয়ী জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল (রাকিব), পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া (তাকরিম আহমেদ) এবং নির্বাহী সদস্য মো. সাদমান আমিন (সাদমান সাম্য)।

বিবৃতিতে বলা হয়, গত ৫ মার্চ দুপুর সাড়ে ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ভবনে কর্মরত সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে বলা হয়, সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা আধিপত্য বজায় রাখতে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত একাধিক সাংবাদিক আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে শিবিরের নেতারা মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে জকসুর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর বিবৃতি দিচ্ছেন। 

এতে আরও উল্লেখ করা হয়, জকসুর কোনো নেতাকে কেন্দ্র করে যে সংবাদ সম্মেলন ও বিবৃতি প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে জকসু অবগত নয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow