জবির বেদখলকৃত দুই হল উদ্ধারে শাখা ছাত্রদলের ১০ দিনের আলটিমেটাম
রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত আব্দুর রহমান ও নজরুল হল উদ্বারে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দুই হল উদ্ধার অভিযানে যান নেতাকর্মীরা। এর আগে মিছিল নিয়ে জবি ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে রায়সাহেব বাজার হয়ে আরমানিটোলা এলাকায় অবস্থিত আব্দুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বেদখল হলগুলোর বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য দেন এবং দ্রুত উদ্ধারের দাবি জানান। এরপর টিপু সুলতান রোডে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম হলে ব্যানার টানিয়ে সেখানে বসবাসরতদের হলের জায়গা ছাড়তে ১০ দিনের আলটিমেটাম দেন নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দেওয়াল লিখনের মাধ্যমে দখলকৃত হলের গেটগুলোতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল’ ও ‘অবৈধ দখলদারদের হল ছাড়তে হবে' এমন স্লোগান লিখে দেন। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা আব্দুর রহমান হল ও নজরুল ইসলাম হল পরিদর্শন করেন এবং হল দুটির সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হলগুলো বেদখল থাকায় স
রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত আব্দুর রহমান ও নজরুল হল উদ্বারে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দুই হল উদ্ধার অভিযানে যান নেতাকর্মীরা।
এর আগে মিছিল নিয়ে জবি ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে রায়সাহেব বাজার হয়ে আরমানিটোলা এলাকায় অবস্থিত আব্দুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বেদখল হলগুলোর বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য দেন এবং দ্রুত উদ্ধারের দাবি জানান।
এরপর টিপু সুলতান রোডে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম হলে ব্যানার টানিয়ে সেখানে বসবাসরতদের হলের জায়গা ছাড়তে ১০ দিনের আলটিমেটাম দেন নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দেওয়াল লিখনের মাধ্যমে দখলকৃত হলের গেটগুলোতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল’ ও ‘অবৈধ দখলদারদের হল ছাড়তে হবে' এমন স্লোগান লিখে দেন।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা আব্দুর রহমান হল ও নজরুল ইসলাম হল পরিদর্শন করেন এবং হল দুটির সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হলগুলো বেদখল থাকায় সাধারণ শিক্ষার্থীরা চরম আবাসন সংকটে ভুগছেন।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আগামী ১০ দিনের মধ্যে এখানে বসবাসরত পরিবারগুলো সরে যাবেন। তারা আমাদের কাছ থেকে সাত দিনের সময় চেয়েছিল। মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে আমরা ১০ দিনের আলটিমেটাম দিয়েছি।
সংগঠনটির সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, যেকোনো ধরনের অপশক্তিকে রুখে দেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নিজ দখলে নেওয়া হবে। ছাত্রদল জানে কীভাবে আন্দোলন করতে হয় এবং কীভাবে দাবি আদায় করতে হয়।
উপস্থিত শিক্ষার্থীরা আবাসন সংকটের কথা তুলে ধরে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সম্পত্তি দখল করে নেয়; আমরা আমাদের সেই সম্পত্তি ফেরত চাই। দীর্ঘ সময়ের আবাসন সংকট একটু হলেও মিনিমাইজ হবে।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০ তম আবর্তনের শিক্ষার্থী মুনেম বলেন, আমাদের হল নেই, অথচ ঢাকা শহরের আনাচে কানাচে ৬ থেকে ৭ টি হল দখল হয়ে আছে। এখন সময় প্রশাসনের সহয়তায় আমাদের হল ফিরে পাওয়ার।
এ সময় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল ,অনিক আরিফসহ জবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী পাশাপাশি জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?