জমজমাট কমনওয়েলথ গেমসের পর্দা নামছে আজ
১১ দিনের জমজমাট প্রতিযোগিতার পর আজ রোববার (২ আগস্ট) পর্দা নামছে গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের। গ্লাসগোর ঐতিহাসিক হাইড্রো অ্যারেনায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। ক্রীড়াবিদদের সম্মান জানানো, স্বেচ্ছাসেবকদের অবদানের স্বীকৃতি এবং স্কটল্যান্ডের সংস্কৃতিকে উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ২০৩০ কমনওয়েলথ গেমসের দায়িত্ব হস্তান্তর করা হবে ভারতের আমদাবাদের কাছে। গ্লাসগো ২০২৬-এর প্রধান বিপণন ও অনুষ্ঠান কর্মকর্তা লুইসা মাহন বলেন, সমাপনী অনুষ্ঠান মূলত সংযোগ, কৃতজ্ঞতা এবং উদযাপনের একটি আয়োজন। কমনওয়েলথভুক্ত দেশগুলোর ক্রীড়াবিদদের ধন্যবাদ জানানোর পাশাপাশি গ্লাসগোর মানুষ, স্বেচ্ছাসেবক এবং আয়োজকদের অবদানও তুলে ধরা হবে। তিনি বলেন, "এটি আবেগঘন একটি মুহূর্ত। একই সঙ্গে এটি উদযাপনেরও সময়। গ্লাসগো যেভাবে উৎসব করতে জানে, সমাপনী অনুষ্ঠানেও সেই আবহই দেখা যাবে।" সমাপনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবে স্কটল্যান্ডের জনপ্রিয় রক ব্যান্ড সিম্পল মাইন্ডস। এছাড়া পরিবেশনায় থাকবেন বেমজ, ক্যামি বার্নস ও স্যান্ডি থম। অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ডেল্টা গুডরেমও অংশ নেবেন অ
১১ দিনের জমজমাট প্রতিযোগিতার পর আজ রোববার (২ আগস্ট) পর্দা নামছে গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের। গ্লাসগোর ঐতিহাসিক হাইড্রো অ্যারেনায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। ক্রীড়াবিদদের সম্মান জানানো, স্বেচ্ছাসেবকদের অবদানের স্বীকৃতি এবং স্কটল্যান্ডের সংস্কৃতিকে উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ২০৩০ কমনওয়েলথ গেমসের দায়িত্ব হস্তান্তর করা হবে ভারতের আমদাবাদের কাছে।
গ্লাসগো ২০২৬-এর প্রধান বিপণন ও অনুষ্ঠান কর্মকর্তা লুইসা মাহন বলেন, সমাপনী অনুষ্ঠান মূলত সংযোগ, কৃতজ্ঞতা এবং উদযাপনের একটি আয়োজন। কমনওয়েলথভুক্ত দেশগুলোর ক্রীড়াবিদদের ধন্যবাদ জানানোর পাশাপাশি গ্লাসগোর মানুষ, স্বেচ্ছাসেবক এবং আয়োজকদের অবদানও তুলে ধরা হবে।
তিনি বলেন, "এটি আবেগঘন একটি মুহূর্ত। একই সঙ্গে এটি উদযাপনেরও সময়। গ্লাসগো যেভাবে উৎসব করতে জানে, সমাপনী অনুষ্ঠানেও সেই আবহই দেখা যাবে।"
সমাপনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবে স্কটল্যান্ডের জনপ্রিয় রক ব্যান্ড সিম্পল মাইন্ডস। এছাড়া পরিবেশনায় থাকবেন বেমজ, ক্যামি বার্নস ও স্যান্ডি থম। অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ডেল্টা গুডরেমও অংশ নেবেন অনুষ্ঠানে। এর আগে তিনি ২০০৬ সালের মেলবোর্ন এবং ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেছিলেন।
বিশেষ আকর্ষণ থাকবে ২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজক ভারতের সাংস্কৃতিক পরিবেশনা। আমদাবাদের প্রতিনিধিত্ব করে মঞ্চে উঠবেন ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন এবং জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভারতীয় সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্যের সমন্বয়ে আগামী আসরের একটি ঝলক তুলে ধরা হবে এই পরিবেশনায়।
সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা স্কটল্যান্ড থেকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। এর মধ্য দিয়েই শুরু হবে ২০৩০ সালে আমদাবাদে অনুষ্ঠিতব্য শতবর্ষের কমনওয়েলথ গেমসের আনুষ্ঠানিক যাত্রা।
২০২৬ সালের গ্লাসগো গেমসে ৭৪টি দেশ ও অঞ্চল থেকে প্রায় তিন হাজার ক্রীড়াবিদ ১০টি ক্রীড়া ডিসিপ্লিন এবং ছয়টি প্যারা ডিসিপ্লিনে অংশ নিয়েছেন। বিদায়ের এই আয়োজন শুধু একটি গেমসের সমাপ্তিই নয়, বরং আগামী চার বছরের নতুন যাত্রার সূচনাও ঘোষণা করবে।
What's Your Reaction?