জমির বিরোধে খালাতো ভাইকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে খালাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মিন্টু শেখ মিঠু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মধুরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু শেখ মিঠু ওই গ্রামের মো. ওহিদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আত্মীয়দের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার খালাতো ভাই মিন্টু শেখ মিঠুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে খালাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মিন্টু শেখ মিঠু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মধুরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু শেখ মিঠু ওই গ্রামের মো. ওহিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আত্মীয়দের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার খালাতো ভাই মিন্টু শেখ মিঠুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?