জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় তা আটকাতে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের কাছাকাছি একটি খোলা এলাকায় পড়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। আইডিএফের তথ্য অনুযায়ী, ইরান জর্ডানের আকাবা শহরের দিকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে তিনটি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে এবং একটি ক্ষেপণাস্ত্র জর্ডানের একটি খোলা স্থানে আঘাত হানে। সামরিক বাহিনী জানায়, ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইলাত শহরের জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করায় সেগুলো প্রতিহত করতে আইডিএফও একাধিক আয়রন ডোম ইন্টারসেপ্টর নিক্ষেপ করে। এর ফলে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ ইলাতের কাছাকাছি একটি খোলা এলাকায় পড়ে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে আইডিএফ জানিয়েছে। সামরিক বাহিনী আরও জানায়, ইলাত শহরের জন্য সরাসরি কোনো হুমকি না থাকায় সেখানে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি। বর্তমানে বেসামরিক নাগরিকদের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নিরাপত্তা নির্দেশিকায় কোনো পরিবর্তন আন

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় তা আটকাতে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের কাছাকাছি একটি খোলা এলাকায় পড়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

আইডিএফের তথ্য অনুযায়ী, ইরান জর্ডানের আকাবা শহরের দিকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে তিনটি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে এবং একটি ক্ষেপণাস্ত্র জর্ডানের একটি খোলা স্থানে আঘাত হানে।

সামরিক বাহিনী জানায়, ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইলাত শহরের জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করায় সেগুলো প্রতিহত করতে আইডিএফও একাধিক আয়রন ডোম ইন্টারসেপ্টর নিক্ষেপ করে।

এর ফলে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ ইলাতের কাছাকাছি একটি খোলা এলাকায় পড়ে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে আইডিএফ জানিয়েছে।

সামরিক বাহিনী আরও জানায়, ইলাত শহরের জন্য সরাসরি কোনো হুমকি না থাকায় সেখানে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি। বর্তমানে বেসামরিক নাগরিকদের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নিরাপত্তা নির্দেশিকায় কোনো পরিবর্তন আনা হয়নি বলেও আইডিএফ নিশ্চিত করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow