জর্ডানে নিহত দুই সেনার পরিচয় প্রকাশ করলো পেন্টাগন

জর্ডানে ইরানের হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতরা হলেন ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান (২৫) এবং প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস (১৯)। তারা জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে শুক্রবারের হামলায় নিহত হন। সোমবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ ও সিএনএন। প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, টেক্সাসের ক্যারোলটনের বাসিন্দা ইসাবেলা গঞ্জালেস শুক্রবার নিহত হন। অন্যদিকে হাওয়াইয়ের এওয়া বিচের বাসিন্দা টাইলার জেমস ফিহান মারা যান শনিবার। এর আগে শনিবার এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওই হামলার দায় স্বীকার করেছিল। পেন্টাগন জানিয়েছে, শত্রুপক্ষের হামলায় দুই সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন মার্কিন সেনা আহত হন। তাদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে তারা চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্র

জর্ডানে নিহত দুই সেনার পরিচয় প্রকাশ করলো পেন্টাগন

জর্ডানে ইরানের হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতরা হলেন ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান (২৫) এবং প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস (১৯)। তারা জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে শুক্রবারের হামলায় নিহত হন।

সোমবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ ও সিএনএন।

প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, টেক্সাসের ক্যারোলটনের বাসিন্দা ইসাবেলা গঞ্জালেস শুক্রবার নিহত হন। অন্যদিকে হাওয়াইয়ের এওয়া বিচের বাসিন্দা টাইলার জেমস ফিহান মারা যান শনিবার।

এর আগে শনিবার এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওই হামলার দায় স্বীকার করেছিল।

পেন্টাগন জানিয়েছে, শত্রুপক্ষের হামলায় দুই সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন মার্কিন সেনা আহত হন। তাদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে তারা চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর প্রতিবাদে ৩৯ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা হামলা চালায় ইরান।

এরপর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ১৩ এপ্রিল হরমুজে নৌ-অবরোধ আরোপ করা হয়। এরপর কয়েক দফা যুদ্ধবিরতির সময় বাড়ান ট্রাম্প।

সর্বশেষ, ইরানের ১৪ দফা শর্তের ভিত্তিতে গত ১৮ জুন একটি সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। অ্যাক্সিওস এর সংবাদের তথ্য মতে, ১৪ দফার ভিত্তিতে দুই পক্ষ ৬০ দিনের জন্য আলোচনায় সম্মত হয়েছে এবং ইরানের ওপর হামলা তথা যুদ্ধ বন্ধের বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইস্যুতে গত সপ্তাহে ফের সংঘাতে জড়িয়েছে ইরান-যুক্তরাষ্ট্র। ইরানের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন শহর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এর জবাবে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow