জলাবদ্ধতার ৩৩ হটস্পট শনাক্ত, একমাসে পরিষ্কার হবে বক্স কালভার্ট

রাজধানীতে বৃষ্টির সময় জলাবদ্ধতা কমাতে ৩৩টি হটস্পট চিহ্নিত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। এসব এলাকায় দ্রুত পানি নিষ্কাশনের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বুধবার (১ এপ্রিল) রাজধানীর জলবদ্ধতা নিরসনে গৃহীত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে বক্তৃতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম এ কথা বলেন। তিনি জানান, সংস্থাটির আওতায় বর্তমানে ২৪টি খাল ও ৪টি বক্স কালভার্ট রয়েছে। দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ায় এসব কালভার্টে ময়লা জমে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। প্রশাসক বলেন, আজ থেকে আমরা এক মাসব্যাপী কর্মসূচি শুরু করেছি। ইনশা আল্লাহ এক মাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে। তিনি আরও জানান, অতীতে টেন্ডার হলেও কার্যকরভাবে পরিষ্কার কাজ হয়নি। এবার তা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এমইউ/এমআইএইচএস

জলাবদ্ধতার ৩৩ হটস্পট শনাক্ত, একমাসে পরিষ্কার হবে বক্স কালভার্ট

রাজধানীতে বৃষ্টির সময় জলাবদ্ধতা কমাতে ৩৩টি হটস্পট চিহ্নিত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। এসব এলাকায় দ্রুত পানি নিষ্কাশনের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর জলবদ্ধতা নিরসনে গৃহীত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে বক্তৃতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম এ কথা বলেন।

তিনি জানান, সংস্থাটির আওতায় বর্তমানে ২৪টি খাল ও ৪টি বক্স কালভার্ট রয়েছে। দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ায় এসব কালভার্টে ময়লা জমে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে।

প্রশাসক বলেন, আজ থেকে আমরা এক মাসব্যাপী কর্মসূচি শুরু করেছি। ইনশা আল্লাহ এক মাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে।

তিনি আরও জানান, অতীতে টেন্ডার হলেও কার্যকরভাবে পরিষ্কার কাজ হয়নি। এবার তা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

এমইউ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow