জলাবদ্ধতায় বৃহস্পতিবারও বন্ধ থাকছে চবির ক্লাস-পরীক্ষা
টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা না কমায় ও পরিবহন সংকটে বৃহস্পতিবারও (৯ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস-পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বুধবার (৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া এবং বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা ও পরিবহন সংকট অব্যাহত থাকায় ৯ জুলাইও সব ক্লাস ও পরীক্ষার ওপর স্থগিতাদেশ বলবৎ থাকবে। এর আগে একই কারণে বুধবারের (৮ জুলাই) ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল। সেইসঙ্গে শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। এফএ/এএসএম
টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা না কমায় ও পরিবহন সংকটে বৃহস্পতিবারও (৯ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস-পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
বুধবার (৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া এবং বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা ও পরিবহন সংকট অব্যাহত থাকায় ৯ জুলাইও সব ক্লাস ও পরীক্ষার ওপর স্থগিতাদেশ বলবৎ থাকবে।
এর আগে একই কারণে বুধবারের (৮ জুলাই) ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল। সেইসঙ্গে শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।
এফএ/এএসএম
What's Your Reaction?