জাইকার মূল্যায়নে দেশসেরা না.গঞ্জ সিটি করপোরেশন

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে পরিচালিত ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভার্ন্যান্স প্রজেক্ট (ইউডিসিজিপি)’-এর কর্মদক্ষতাভিত্তিক মূল্যায়নে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। জাইকার উদ্যোগে রোববার (২ আগস্ট) রাতে কক্সবাজারের সিগাল হোটেলের বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে এ সংক্রান্ত অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। নাসিকের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) আজিজুল ইসলাম রাজীব জানান, প্রশাসনিক ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ ৮৩ শতাংশ নম্বর পেয়ে এ সাফল্য অর্জন করে নাসিক। ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ের কার্যক্রমের ওপর ভিত্তি করে পরিচালিত এ মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করে গাজীপুর সিটি করপোরেশন, তৃতীয় হয় কুমিল্লা সিটি করপোরেশন এবং চতুর্থ স্থান লাভ করে কক্সবাজার পৌরসভা। পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এই অর্জন শুধু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নয়।

জাইকার মূল্যায়নে দেশসেরা না.গঞ্জ সিটি করপোরেশন

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে পরিচালিত ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভার্ন্যান্স প্রজেক্ট (ইউডিসিজিপি)’-এর কর্মদক্ষতাভিত্তিক মূল্যায়নে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

জাইকার উদ্যোগে রোববার (২ আগস্ট) রাতে কক্সবাজারের সিগাল হোটেলের বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে এ সংক্রান্ত অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

নাসিকের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) আজিজুল ইসলাম রাজীব জানান, প্রশাসনিক ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ ৮৩ শতাংশ নম্বর পেয়ে এ সাফল্য অর্জন করে নাসিক।

২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ের কার্যক্রমের ওপর ভিত্তি করে পরিচালিত এ মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করে গাজীপুর সিটি করপোরেশন, তৃতীয় হয় কুমিল্লা সিটি করপোরেশন এবং চতুর্থ স্থান লাভ করে কক্সবাজার পৌরসভা।

পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এই অর্জন শুধু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নয়। এই প্রকল্পে অংশগ্রহণকারী গাজীপুর, কুমিল্লা ও কক্সবাজারও সমানভাবে এই স্বীকৃতির অংশীদার। সবার সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তাদের সহযোগিতা বাংলাদেশের নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমান প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতার কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশন বিদেশি সহায়তায় উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।’

ভবিষ্যতের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতে যেমন জাপান বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিল, তেমনি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। জাপানসহ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ ভবিষ্যতেও বাংলাদেশের টেকসই নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

সংশ্লিষ্টদের মতে, জাইকার এই মূল্যায়নে প্রথম স্থান অর্জন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসনিক দক্ষতা, সুশাসন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে জাইকার প্রকল্প পরিচালক এ. এইচ. এম. রাশেদুর রহমান, উপ-প্রকল্প পরিচালক মো. শরিফুল ইসলাম, পরামর্শক দলের টিম লিডার রেমন গার্সিয়াগো, অ্যাডিশনাল টিম লিডার আকিও ইয়োমাশিতা, ডেপুটি টিম লিডার আব্দুর রউফ, ডেপুটি টিম লিডার (অবকাঠামো) মো. শফিউল আলমসহ নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow