জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

জাকির হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে আগে ব্যাটিং করে সাড়ে ৩০০ ছাড়ানো বিশাল পুঁজি গড়ে বাংলাদেশ এইচপি দল। এরপর বোলারদের সম্মিলিত পারফরমেন্সে লড়াই করলেও লক্ষ্য টপকাতে পারেনি জিম্বাবুয়ে ‘এ’ দল। সোমবার বগুড়ার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৮৫ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ এইচপি দল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৬৪ রান তোলার পর জিম্বাবুয়েকে ৪৮.৫ ওভারে ২৭৯ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। রান তাড়ায় জিম্বাবুয়ের দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ২৬ এবং ম্যাথিউ ক্যাম্পবেল ৫২ রান করে লড়াইয়ের ভিত্তি গড়ে দেওয়ার চেষ্টা করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় তারা। এক প্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ে তোলেন ওয়েসলি মাধেভেরে। ১১৬ রানের চমৎকার ইনিংস খেলেন ডানহাতি ব্যাটার। ৯৩ বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৩টি চার ও ৩টি ছক্কা। মাধেভেরে ছাড়া ক্যাম্পবেলের ফিফটি এবং রায়ান বার্লের ২০ রান ছাড়া উল্লেখযোগ্য অবদান আসেনি। বাংলাদেশের হয়ে সামিউন বশির রাতুল ও রোহানাত দৌল্লাহ বর্ষণ ছিলেন সমান ৩টি করে উইকেট নেন। এছাড়া আলিস আল ইসলাম ২টি এবং আব্দুল গাফফার সাকলাইন ও খালেদ আহমেদ একটি করে উইকেট নেন। এর

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

জাকির হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে আগে ব্যাটিং করে সাড়ে ৩০০ ছাড়ানো বিশাল পুঁজি গড়ে বাংলাদেশ এইচপি দল। এরপর বোলারদের সম্মিলিত পারফরমেন্সে লড়াই করলেও লক্ষ্য টপকাতে পারেনি জিম্বাবুয়ে ‘এ’ দল।

সোমবার বগুড়ার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৮৫ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ এইচপি দল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৬৪ রান তোলার পর জিম্বাবুয়েকে ৪৮.৫ ওভারে ২৭৯ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা।

রান তাড়ায় জিম্বাবুয়ের দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ২৬ এবং ম্যাথিউ ক্যাম্পবেল ৫২ রান করে লড়াইয়ের ভিত্তি গড়ে দেওয়ার চেষ্টা করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় তারা। এক প্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ে তোলেন ওয়েসলি মাধেভেরে। ১১৬ রানের চমৎকার ইনিংস খেলেন ডানহাতি ব্যাটার।

৯৩ বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৩টি চার ও ৩টি ছক্কা। মাধেভেরে ছাড়া ক্যাম্পবেলের ফিফটি এবং রায়ান বার্লের ২০ রান ছাড়া উল্লেখযোগ্য অবদান আসেনি। বাংলাদেশের হয়ে সামিউন বশির রাতুল ও রোহানাত দৌল্লাহ বর্ষণ ছিলেন সমান ৩টি করে উইকেট নেন। এছাড়া আলিস আল ইসলাম ২টি এবং আব্দুল গাফফার সাকলাইন ও খালেদ আহমেদ একটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই শাহাদাত হোসেন দীপুর উইকেট হারায় বাংলাদেশ এইচপি দল। তবে এরপর জাকির হাসান ও ইফতেখার হোসেন ইফতি মিলে তান্ডব চালান জিম্বাবুয়ের বোলারদের উপর। অধিনায়ক জাকির খেলেন ১১৯ রানের অসাধারণ ইনিংস। ৯৭ বলের ইনিংসে হাঁকান ৯টি চার ও ৫টি ছক্কা। অন্যদিকে ইফতেখার ৫৮ বলে ৭০ রান করে জাকিরকে দারুণ সঙ্গ দেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা।

অমিত হাসান ৩১, ইয়াসির আলি চৌধুরী ৩৪ এবং মোহাম্মদ আকবর আলি ২৭ রান যোগ করে স্কোরকে আরও সমৃদ্ধ করেন। এছাড়া সামিউন বশির রাতুল মাত্র ১১ বলে অপরাজিত ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন।

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow