জাগো এন্টারটেইনমেন্টে ঈদের বিশেষ চমক ‘রংবাজ’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য নতুন একটি অ্যাকশনধর্মী নাটক নিয়ে আসছে জাগো এন্টারটেইনমেন্ট। ‘রংবাজ’ শিরোনামের নাটকটি ঈদের বিশেষ আয়োজন হিসেবে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৪ জুন। নির্মাতাদের দাবি, নাটকটি দর্শকদের জন্য নিয়ে আসবে টানটান উত্তেজনা, রোমাঞ্চকর গল্প এবং চমকপ্রদ অ্যাকশন দৃশ্যের সমন্বয়ে এক ভিন্ন অভিজ্ঞতা। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নির্জন নাহুয়েল ও আরোহী মিম। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরকে রেজা, বাপ্পা দীপ, রাজা হাসান, আকাশসহ আরও অনেকে। ‘রংবাজ’ নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। গল্পও লিখেছেন নির্জন নাহুয়েল। নাটকটি প্রসঙ্গে পরিচালক জুবায়ের ইবনে বকর বলেন, ‘আমরা ‘রংবাজ’-এ পুরো নাটককে অ্যাকশনধর্মী ও গতিশীল রাখার চেষ্টা করেছি। প্রতিটি দৃশ্যে দর্শকরা রোমাঞ্চ অনুভব করবেন। চরিত্রগুলোর দ্বন্দ্ব, উত্তেজনা এবং গল্পের বিভিন্ন টুইস্ট দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলো নিয়ে অনেকেই প্রশংসা করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, নাটকটি দর্শকদের জন্য নতুন ধরনের বিনো

জাগো এন্টারটেইনমেন্টে ঈদের বিশেষ চমক ‘রংবাজ’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য নতুন একটি অ্যাকশনধর্মী নাটক নিয়ে আসছে জাগো এন্টারটেইনমেন্ট। ‘রংবাজ’ শিরোনামের নাটকটি ঈদের বিশেষ আয়োজন হিসেবে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৪ জুন।

নির্মাতাদের দাবি, নাটকটি দর্শকদের জন্য নিয়ে আসবে টানটান উত্তেজনা, রোমাঞ্চকর গল্প এবং চমকপ্রদ অ্যাকশন দৃশ্যের সমন্বয়ে এক ভিন্ন অভিজ্ঞতা।

নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নির্জন নাহুয়েল ও আরোহী মিম। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরকে রেজা, বাপ্পা দীপ, রাজা হাসান, আকাশসহ আরও অনেকে।

‘রংবাজ’ নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। গল্পও লিখেছেন নির্জন নাহুয়েল।

নাটকটি প্রসঙ্গে পরিচালক জুবায়ের ইবনে বকর বলেন, ‘আমরা ‘রংবাজ’-এ পুরো নাটককে অ্যাকশনধর্মী ও গতিশীল রাখার চেষ্টা করেছি। প্রতিটি দৃশ্যে দর্শকরা রোমাঞ্চ অনুভব করবেন। চরিত্রগুলোর দ্বন্দ্ব, উত্তেজনা এবং গল্পের বিভিন্ন টুইস্ট দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলো নিয়ে অনেকেই প্রশংসা করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, নাটকটি দর্শকদের জন্য নতুন ধরনের বিনোদন নিয়ে আসবে এবং ঈদের বিশেষ আয়োজন হিসেবে উপভোগ্য হবে।’

জানা গেছে, উচ্চমানের প্রযোজনা, আকর্ষণীয় গল্প, আধুনিক নির্মাণশৈলী এবং অ্যাকশননির্ভর উপস্থাপনার কারণে ‘রংবাজ’ ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আগামী বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৬টায় জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রিমিয়ার হবে।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow