জাগো নিউজের যুগপূর্তিতে ডিআরইউর শুভেচ্ছা

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের একযুগ পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। প্রতিষ্ঠানটিতে কর্মরত ডিআরইউ সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। রোববার (১০ মে) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জাগো নিউজ পরিবারকে এ শুভেচ্ছা জানান। নেতারা বলেন, জাগো নিউজ মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা পেশাদারত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতারা আশা ব্যক্ত করেন। ‘বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ১০ মে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। শুরু থেকেই জাগো নিউজ নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করছে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশ-বিদেশের সর্বশেষ ও ব্রেকিং নিউজ তাৎক্ষণিকভাবে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে জাগো নিউজ। রাজনীতি, অর্থনীতি, বি

জাগো নিউজের যুগপূর্তিতে ডিআরইউর শুভেচ্ছা

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের একযুগ পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। প্রতিষ্ঠানটিতে কর্মরত ডিআরইউ সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

রোববার (১০ মে) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জাগো নিউজ পরিবারকে এ শুভেচ্ছা জানান।

নেতারা বলেন, জাগো নিউজ মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা পেশাদারত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতারা আশা ব্যক্ত করেন।

‘বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ১০ মে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। শুরু থেকেই জাগো নিউজ নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করছে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশ-বিদেশের সর্বশেষ ও ব্রেকিং নিউজ তাৎক্ষণিকভাবে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে জাগো নিউজ।

রাজনীতি, অর্থনীতি, বিনোদন, লাইফস্টাইল, বিশেষ প্রতিবেদন, শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, খেলাধুলা, কলাম ও ফিচারসহ নানা বিষয়ের সংবাদ ও বিশ্লেষণ প্রকাশিত হয় এই পোর্টালে। দেশের উদ্যমী তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গড়ে উঠেছে জাগো নিউজের মেধাবী সংবাদকর্মী দল।

বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে সেতুবন্ধন তৈরি এবং অনলাইন সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে কাজ করছে জাগো নিউজ।

এনএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow