জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে রাশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার গ্রিগরিয়েভিচ খোজিন। এসময় জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রোববার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন এবং উল্লেখ করেন যে জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং দক্ষ অভিবাসনের মতো ক্ষেত্রে অংশীদারত্ব আরও প্রসারিত হচ্ছে। রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার জন্য রাশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রাশিয়া

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে রাশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার গ্রিগরিয়েভিচ খোজিন। এসময় জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোববার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন এবং উল্লেখ করেন যে জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং দক্ষ অভিবাসনের মতো ক্ষেত্রে অংশীদারত্ব আরও প্রসারিত হচ্ছে। রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার জন্য রাশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রাশিয়ার সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী ২০২৬-২৭ মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি রাশিয়ার সমর্থন চান। দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে উভয় পক্ষ সন্তুষ্টি জানিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে উপকারী অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow