জাতিসংঘে রুশ প্রস্তাব পাস না হওয়ায় ‘হতাশা ও দুঃখ’ প্রকাশ চীনের
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে তথা ইরানের ওপর ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহতদের স্মরণে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া। রুশ সেই প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। নিরাপত্তা বিভাগের এই ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছে চীন। রাশিয়ার উত্থাপিত ওই খসড়া প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ভোটে পাস হয়নি। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কোং বলেন, প্রস্তাবটি জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা পুনর্ব্যক্ত করেছিল এবং সব পক্ষকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছিল। তিনি বলেন, এতে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানানো হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনৈতিক আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। চীন এ প্রস্তাবকে স্বাগত জানালেও এটি গৃহীত না হওয়ায় চীন ‘হতাশা ও দুঃখ’ প্রকাশ করেছে বলে জানান ফু কং। রাশিয়া প্রস্তাবটি উত্থাপন করলেও ভোটাভুটিতে চারটি দেশ এর পক্ষে ভোট দেয়। এই দেশগুলো হচ্ছে—রাশিয়া, চীন, সোমালিয়া ও পাকিস্তান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও লাটভিয়া এর বিপক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য, ফ্রান্স, বাহরাইন, কলাম্বিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ডেনমার্ক, গ্রিস,
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে তথা ইরানের ওপর ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহতদের স্মরণে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া। রুশ সেই প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। নিরাপত্তা বিভাগের এই ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছে চীন।
রাশিয়ার উত্থাপিত ওই খসড়া প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ভোটে পাস হয়নি। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কোং বলেন, প্রস্তাবটি জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা পুনর্ব্যক্ত করেছিল এবং সব পক্ষকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছিল।
তিনি বলেন, এতে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানানো হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনৈতিক আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।
চীন এ প্রস্তাবকে স্বাগত জানালেও এটি গৃহীত না হওয়ায় চীন ‘হতাশা ও দুঃখ’ প্রকাশ করেছে বলে জানান ফু কং।
রাশিয়া প্রস্তাবটি উত্থাপন করলেও ভোটাভুটিতে চারটি দেশ এর পক্ষে ভোট দেয়। এই দেশগুলো হচ্ছে—রাশিয়া, চীন, সোমালিয়া ও পাকিস্তান।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও লাটভিয়া এর বিপক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য, ফ্রান্স, বাহরাইন, কলাম্বিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ডেনমার্ক, গ্রিস, লাইবেরিয়া ও পানামা ভোটদান থেকে বিরত থাকে।
সূত্র: আনাদোলু এজেন্সি
কেএম
What's Your Reaction?