জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান খতমে নবুওয়তের
জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুযে খতমে নবুওয়ত বাংলাদেশ। সংগঠনটির সভাপতি সাজিদুর রহমান এবং মহাসচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী শুক্রবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান। রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠেয় সম্মেলন সফল করতে দেশবাসী, বিশেষ করে ওলামায়ে কেরাম, মাশায়েখে ইযাম, ইমাম-খতিবগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বর্তমান সময়ে খতমে নবুওয়তের আকীদা সংরক্ষণ এবং কাদিয়ানী অপতৎপরতা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবি। এ লক্ষ্যেই অনুষ্ঠিতব্য জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ। তারা দেশের সর্বস্তরের আলেম-উলামা ও সচেতন নাগরিকদের সম্মেলনে উপস্থিত হয়ে একে সফল ও সার্থক করার আহ্বান জানান। নেতারা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, তিনি যেন এ সম্মেলনকে দ্বীন, ঈমান ও খতমে নবুওয়তের হিফাজতের সংগ্রামকে আরও সুসংহত করার মাধ্যম হিসেবে কবুল করেন এবং উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও দীনি চেতনা আরও সুদৃঢ় করে দেন।
জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুযে খতমে নবুওয়ত বাংলাদেশ। সংগঠনটির সভাপতি সাজিদুর রহমান এবং মহাসচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী শুক্রবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।
রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠেয় সম্মেলন সফল করতে দেশবাসী, বিশেষ করে ওলামায়ে কেরাম, মাশায়েখে ইযাম, ইমাম-খতিবগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বর্তমান সময়ে খতমে নবুওয়তের আকীদা সংরক্ষণ এবং কাদিয়ানী অপতৎপরতা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবি। এ লক্ষ্যেই অনুষ্ঠিতব্য জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ। তারা দেশের সর্বস্তরের আলেম-উলামা ও সচেতন নাগরিকদের সম্মেলনে উপস্থিত হয়ে একে সফল ও সার্থক করার আহ্বান জানান।
নেতারা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, তিনি যেন এ সম্মেলনকে দ্বীন, ঈমান ও খতমে নবুওয়তের হিফাজতের সংগ্রামকে আরও সুসংহত করার মাধ্যম হিসেবে কবুল করেন এবং উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও দীনি চেতনা আরও সুদৃঢ় করে দেন।
What's Your Reaction?