৫ ঘণ্টা পর বিএটির গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঢাকার সাভারের আশুলিয়ায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানির তামাক সংরক্ষণাগারে লাগা আগুন সাড়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এর আগে সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত বিএটির একটি তামাকের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে তারা আগুনের বিষয়টি নিশ্চিত হয়ে গোডাউনের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে প্রথমে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে তামাকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে আরও দুটি ইউনিট এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিটও সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর কাজে শিল্প পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী

৫ ঘণ্টা পর বিএটির গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে
ঢাকার সাভারের আশুলিয়ায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানির তামাক সংরক্ষণাগারে লাগা আগুন সাড়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এর আগে সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত বিএটির একটি তামাকের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে তারা আগুনের বিষয়টি নিশ্চিত হয়ে গোডাউনের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে প্রথমে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে তামাকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে আরও দুটি ইউনিট এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিটও সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর কাজে শিল্প পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে জিরাবো মডার্ন ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট আসে। দীর্ঘ চেষ্টার পর বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, গোডাউনে বিপুল পরিমাণ তামাক মজুত ছিল। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow