জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফলে খতমে নবুয়তের মতবিনিময় সভা

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, তাদের সব ধরনের বই-পুস্তক ও প্রচারসামগ্রী নিষিদ্ধের দাবিতে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মজলিসে খতমে নবুয়ত বাংলাদেশ। আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য সম্মেলন সফল করার লক্ষ্যে সংগঠনের ঢাকা জেলা উত্তর সাভার জোনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর সাভার অন্ধ মার্কেট মসজিদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাভার জোনের সভাপতি মাওলানা আলী আজম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের মৌলিক বিশ্বাস এবং তা সংরক্ষণ করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। কাদিয়ানীরা খতমে নবুওয়তের আকিদা অস্বীকার করে মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে তারা ফ্যাসিস্ট শাসনেরও সহযোগী শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে দাবি করে তিনি বলেন, তাই দেশের ঈমান-আকিদা ও ধর্মী

জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফলে খতমে নবুয়তের মতবিনিময় সভা
কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, তাদের সব ধরনের বই-পুস্তক ও প্রচারসামগ্রী নিষিদ্ধের দাবিতে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মজলিসে খতমে নবুয়ত বাংলাদেশ। আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য সম্মেলন সফল করার লক্ষ্যে সংগঠনের ঢাকা জেলা উত্তর সাভার জোনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর সাভার অন্ধ মার্কেট মসজিদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাভার জোনের সভাপতি মাওলানা আলী আজম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের মৌলিক বিশ্বাস এবং তা সংরক্ষণ করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। কাদিয়ানীরা খতমে নবুওয়তের আকিদা অস্বীকার করে মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে তারা ফ্যাসিস্ট শাসনেরও সহযোগী শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে দাবি করে তিনি বলেন, তাই দেশের ঈমান-আকিদা ও ধর্মীয় নিরাপত্তার স্বার্থে কাদিয়ানী সম্প্রদায়কে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের সব ধরনের প্রকাশনা ও প্রচার কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তিনি আগামী ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল করতে সাভারের আলেম-ওলামা ও সর্বস্তরের তাওহিদী জনতার প্রতি আন্তরিক আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ইউসুফ সাদিক হক্কানী বলেন, খতমে নবুওয়তের আকিদা মুসলমানের ঈমানের অপরিহার্য অংশ। হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস না করে নিজেদের মুসলমান পরিচয় দেওয়া সুস্পষ্ট প্রতারণা। ঈমান-আকিদা রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। আগামী ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে কাদিয়ানীদের অপতৎপরতার বিরুদ্ধে একটি জোরালো বার্তা উচ্চারিত হবে। সভাপতির বক্তব্যে মাওলানা আলী আজম বলেন, খতমে নবুওয়তের আন্দোলনে সাভারের আলেম সমাজ ও তাওহিদী জনতা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবারও জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভার জোন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে এবং ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করবে। ঢাকা জেলা উত্তর সাভার জোনের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার কায়সারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি সুলতান মাহমুদ, মুফতি কবির হোসাইন, মুফতি আব্দুল গাফের, মাওলানা আওলাদ হাসান, মাওলানা নাজমুল ইসলাম শাকিল, মাওলানা আব্দুর রহিম আজমীসহ সাভার জোনের স্থানীয় নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow