জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

জাতীয় পার্টি (জিএম কাদের) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বগুড়া জেলা সভাপতি, সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ। তাকে শিবগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একটি দল এই অভিযান চালায়।গ্রেপ্তার শরিফুল ইসলাম জিন্নাহ জাতীয় পার্টি থেকে বগুড়া-২ আসনে তিনবারের সাবেক সংসদ সদস্য। তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার মৃত আজিমদ্দিনের পুত্র। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঘটনার প্রেক্ষিতে গণঅভ্যুত্থানের পর রুজুকৃত হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। শিবগঞ্জ থানার মামলায় শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আদালতে ইতিপূর্ব

জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

জাতীয় পার্টি (জিএম কাদের) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বগুড়া জেলা সভাপতি, সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ। তাকে শিবগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একটি দল এই অভিযান চালায়।

গ্রেপ্তার শরিফুল ইসলাম জিন্নাহ জাতীয় পার্টি থেকে বগুড়া-২ আসনে তিনবারের সাবেক সংসদ সদস্য। তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার মৃত আজিমদ্দিনের পুত্র। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঘটনার প্রেক্ষিতে গণঅভ্যুত্থানের পর রুজুকৃত হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। শিবগঞ্জ থানার মামলায় শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আদালতে ইতিপূর্বে হত্যা, বিস্ফোরকসহ মোট ১০টি মামলা বিচারাধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow