জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে মুসল্লিদের ঢল

রাজধানীর হাইকোর্ট এলাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের এ বৃহৎ জামাতে সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ওয়াজিব নামাজ আদায়ের পর মুসল্লিদের উদ্দেশে ঈদের খুতবা প্রদান করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহ ময়দানকে আগেই প্রস্তুত করা হয়। মুসল্লিদের সুবিধার্থে নিরাপত্তা, চিকিৎসাসেবা, পর্যাপ্ত ওজুর ব্যবস্থা এবং নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের স্থান রাখা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যে নারী মুসল্লিদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে মুসল্লিদের ঢল

রাজধানীর হাইকোর্ট এলাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদের এ বৃহৎ জামাতে সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ওয়াজিব নামাজ আদায়ের পর মুসল্লিদের উদ্দেশে ঈদের খুতবা প্রদান করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহ ময়দানকে আগেই প্রস্তুত করা হয়। মুসল্লিদের সুবিধার্থে নিরাপত্তা, চিকিৎসাসেবা, পর্যাপ্ত ওজুর ব্যবস্থা এবং নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের স্থান রাখা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যে নারী মুসল্লিদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow