জাতীয় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান আবদুস সালামের

জাতীয় ঐক্যের মাধ্যমে একটি মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। আবদুস সালাম বলেন, মহান একুশের চেতনা আমাদের জাতীয় ঐক্যের শিক্ষা দেয়। দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে সুসংহত করতে সব রাজনৈতিক দল, মত ও পথের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। জাতীয় ঐক্যের মাধ্যমেই একটি টেকসই ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে ১৯৫২ সালের ভাষাশহীদ, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা এবং পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করছি। তাদের আত্মত্যাগ দেশের অগ্রযাত্রার প্রেরণা হিসেবে কাজ করছে। বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক স

জাতীয় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান আবদুস সালামের
জাতীয় ঐক্যের মাধ্যমে একটি মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। আবদুস সালাম বলেন, মহান একুশের চেতনা আমাদের জাতীয় ঐক্যের শিক্ষা দেয়। দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে সুসংহত করতে সব রাজনৈতিক দল, মত ও পথের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। জাতীয় ঐক্যের মাধ্যমেই একটি টেকসই ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে ১৯৫২ সালের ভাষাশহীদ, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা এবং পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করছি। তাদের আত্মত্যাগ দেশের অগ্রযাত্রার প্রেরণা হিসেবে কাজ করছে। বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, মহান একুশের চেতনাকে ধারণ করে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দেশবাসীর প্রতি আশাবাদ ব্যক্ত করে আবদুস সালাম বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow