‘জাতীয় ছাত্রমঞ্চ’-এর পদ পেলেন ঢাকা কলেজের সালমান ও রিশাদ

নতুন ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’ এর কেন্দ্রীয় কমিটির প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা সালমান শরীফ এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন একই কলেজের রিশাদ সালেহ। সালমান শরীফ কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এবং রিশাদ সালেহ বাংলা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। উল্লেখ্য, গত ৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ৪৫ সদস্যবিশিষ্ট কমিটি নিয়ে আত্মপ্রকাশ করে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি-জেডিপি’-এর ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’। সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব ১১ দফা কর্মসূচিকে সামনে রেখে এবং শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি আদায় আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে গড়ে উঠে এই নতুন সংগঠন।

‘জাতীয় ছাত্রমঞ্চ’-এর পদ পেলেন ঢাকা কলেজের সালমান ও রিশাদ

নতুন ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’ এর কেন্দ্রীয় কমিটির প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা সালমান শরীফ এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন একই কলেজের রিশাদ সালেহ।

সালমান শরীফ কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এবং রিশাদ সালেহ বাংলা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ৪৫ সদস্যবিশিষ্ট কমিটি নিয়ে আত্মপ্রকাশ করে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি-জেডিপি’-এর ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’।

সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব ১১ দফা কর্মসূচিকে সামনে রেখে এবং শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি আদায় আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে গড়ে উঠে এই নতুন সংগঠন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow