জাতীয় পার্টির দুই নেতাকে জরিমানা

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় পার্টির দুই নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের লোহাগাড়া চাঁদপুর এলাকায় এই অভিযান চালানো হয়। স্থানীয়রা জানিয়েছে, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলীর মিল চাটালের একটি গোডাউনে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের চেষ্টা চলছিল। নির্বাচনী দায়িত্বে থাকা পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অনেক ভোটার ও নেতা-কর্মী দ্রুত পালিয়ে গেলে, আশরাফ আলী ও সাংগঠনিক সম্পাদক শাহিনকে আটক করা হয়। উভয় নেতা তাদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ২৭ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আশরাফ আলীকে ৫ হাজার এবং শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে নির্বাচনী

জাতীয় পার্টির দুই নেতাকে জরিমানা

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় পার্টির দুই নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের লোহাগাড়া চাঁদপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানিয়েছে, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলীর মিল চাটালের একটি গোডাউনে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের চেষ্টা চলছিল।

নির্বাচনী দায়িত্বে থাকা পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অনেক ভোটার ও নেতা-কর্মী দ্রুত পালিয়ে গেলে, আশরাফ আলী ও সাংগঠনিক সম্পাদক শাহিনকে আটক করা হয়।

উভয় নেতা তাদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ২৭ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আশরাফ আলীকে ৫ হাজার এবং শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow