জানা গেল কার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন ব্যক্তিকে গুম করার দায়ী ব্যক্তির নাম। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, “বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়া এবং পরবর্তীতে ভারতে পাচার করার ঘটনা জিয়াউল আহসানের নেতৃত্বে সংঘটিত হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, “বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনসহ আটজনকে গুম করার ঘটনাও জিয়াউল আহসানের সরাসরি তত্ত্বাবধানে হয়েছে। এছাড়া ইলিয়াস আলীকে গুমের পর হত্যা, শিবির নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, চৌধুরী আলমসহ উল্লেখযোগ্য প্রতিটি গুমের ঘটনার পরিকল্পনাকারী জিয়াউল আহসান।”

জানা গেল কার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন ব্যক্তিকে গুম করার দায়ী ব্যক্তির নাম।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, “বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়া এবং পরবর্তীতে ভারতে পাচার করার ঘটনা জিয়াউল আহসানের নেতৃত্বে সংঘটিত হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনসহ আটজনকে গুম করার ঘটনাও জিয়াউল আহসানের সরাসরি তত্ত্বাবধানে হয়েছে। এছাড়া ইলিয়াস আলীকে গুমের পর হত্যা, শিবির নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, চৌধুরী আলমসহ উল্লেখযোগ্য প্রতিটি গুমের ঘটনার পরিকল্পনাকারী জিয়াউল আহসান।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow