জানাজায় সালাম ফেরানোর সময় যে ভুল অনেকে করেন
ইসলামি শরিয়তে জানাজার নামাজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি ‘ফরজে কেফায়া’ হিসেবে গণ্য। জানাজার প্রতিটি ধাপ সুনির্দিষ্ট সুন্নাহর আলোকে আদায় করা মুমিনদের দায়িত্ব। কিন্তু আমাদের সমাজে জানাজার নামাজের শেষ পর্যায়ে অর্থাৎ সালাম ফেরানোর সময় হাত ছাড়া নিয়ে মুসল্লিদের মাঝে কিছু বিভ্রান্তি ও ভুল পদ্ধতি লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রেই মানুষ না জেনে যুগ যুগ ধরে চলে আসা কিছু ভুল নিয়ম অনুসরণ করে থাকেন। এই বিষয়ে সঠিক ও বিশুদ্ধ মাসআলা জানা অত্যন্ত জরুরি। ইসলামি স্কলার মুফতি রেজাউল করিম আবরার সম্প্রতি ইউটিউবে এক আলোচনায় জানাজার নামাজে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন। তার মতে, আমাদের সমাজে প্রচলিত কিছু পদ্ধতি শরিয়াহর মানদণ্ডে সঠিক নয় এবং মুসল্লিদের উচিত এ ক্ষেত্রে সচেতন হওয়া। প্রচলিত ভুল পদ্ধতি মুফতি আবরারের ভাষ্যমতে, আমাদের দেশে জানাজার নামাজে একটি সাধারণ দৃশ্য হলো, মুসল্লি যখন ডান দিকে সালাম ফেরান তখন তিনি ডান হাত ছেড়ে দেন এবং যখন বাম দিকে সালাম ফেরান তখন বাম হাতটি ছেড়ে দেন। এই যে এক এক করে হাত ছাড়া; অর্থাৎ ডান দিকে সালামের সাথে ডান হাত এবং বাম দিক
ইসলামি শরিয়তে জানাজার নামাজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি ‘ফরজে কেফায়া’ হিসেবে গণ্য। জানাজার প্রতিটি ধাপ সুনির্দিষ্ট সুন্নাহর আলোকে আদায় করা মুমিনদের দায়িত্ব। কিন্তু আমাদের সমাজে জানাজার নামাজের শেষ পর্যায়ে অর্থাৎ সালাম ফেরানোর সময় হাত ছাড়া নিয়ে মুসল্লিদের মাঝে কিছু বিভ্রান্তি ও ভুল পদ্ধতি লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রেই মানুষ না জেনে যুগ যুগ ধরে চলে আসা কিছু ভুল নিয়ম অনুসরণ করে থাকেন।
এই বিষয়ে সঠিক ও বিশুদ্ধ মাসআলা জানা অত্যন্ত জরুরি। ইসলামি স্কলার মুফতি রেজাউল করিম আবরার সম্প্রতি ইউটিউবে এক আলোচনায় জানাজার নামাজে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন। তার মতে, আমাদের সমাজে প্রচলিত কিছু পদ্ধতি শরিয়াহর মানদণ্ডে সঠিক নয় এবং মুসল্লিদের উচিত এ ক্ষেত্রে সচেতন হওয়া।
প্রচলিত ভুল পদ্ধতি
মুফতি আবরারের ভাষ্যমতে, আমাদের দেশে জানাজার নামাজে একটি সাধারণ দৃশ্য হলো, মুসল্লি যখন ডান দিকে সালাম ফেরান তখন তিনি ডান হাত ছেড়ে দেন এবং যখন বাম দিকে সালাম ফেরান তখন বাম হাতটি ছেড়ে দেন। এই যে এক এক করে হাত ছাড়া; অর্থাৎ ডান দিকে সালামের সাথে ডান হাত এবং বাম দিকে সালামের সাথে বাম হাত ছাড়া—এই পদ্ধতিটি সঠিক নয়। যদিও এটি অনেক জায়গায় প্রচলিত আছে, তবে ইসলামি শরিয়াহর দৃষ্টিতে এর কোনো বিশুদ্ধ ভিত্তি নেই।
হাত ছাড়ার সঠিক ও বিশুদ্ধ দুটি সুরত
মুফতি রেজাউল করিম আবরারের আলোচনা অনুযায়ী, জানাজার নামাজে সালাম ফেরানোর সময় হাত ছাড়ার ক্ষেত্রে ইসলামি শরিয়াহ অনুযায়ী দুটি বিশুদ্ধ পদ্ধতি বা সুরত রয়েছে। মুসল্লি চাইলে এই দুটির যেকোনো একটি অনুসরণ করতে পারেন:
১. সালাম ফেরানোর আগে হাত ছাড়া: জানাজার চতুর্থ তাকবির শেষ করার পর এবং সালাম ফেরানো শুরু করার আগেই আপনি চাইলে দুই হাত একসাথে ছেড়ে দিতে পারেন। অর্থাৎ দুই হাত ছেড়ে সোজা রেখে এরপর ডানে ও বামে ‘আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ’ বলে সালাম ফেরাবেন।
২. সালাম ফেরানোর পর হাত ছাড়া: দ্বিতীয় পদ্ধতিটি হলো, হাত বাঁধা অবস্থাতেই ডানে ও বামে দুই দিকে সালাম ফেরানো সম্পন্ন করা। যখন দুই দিকে সালাম ফেরানো পুরোপুরি শেষ হয়ে যাবে, তখন আপনি একসাথে দুই হাত ছেড়ে দেবেন।
What's Your Reaction?