জানুয়ারিতে ডিএমপির সেরা বিভাগ মতিঝিল, থানা হাজারীবাগ
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেছে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২০২৬ সালের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনায় অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে– মতিঝিল বিভাগ এবং সেরা থানার মর্যাদা পেয়েছে হাজারীবাগ থানা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। জানুয়ারি মাসে ডিএমপির অপরাধ বিভাগের সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ আল আমিন সরকার। যৌথভাবে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন ভাটারা থানার এসআই মো. হাফিজুর রহমান ও পল্টন থানার এসআই মোহাম্মদ সাইফুর রহমান। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন খিলগাঁও থানার এএসআই দেবাশীষ চক্রবর্তী ও মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান। এছাড়াও গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ টিম
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেছে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২০২৬ সালের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনায় অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে– মতিঝিল বিভাগ এবং সেরা থানার মর্যাদা পেয়েছে হাজারীবাগ থানা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
জানুয়ারি মাসে ডিএমপির অপরাধ বিভাগের সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ আল আমিন সরকার। যৌথভাবে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন ভাটারা থানার এসআই মো. হাফিজুর রহমান ও পল্টন থানার এসআই মোহাম্মদ সাইফুর রহমান। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন খিলগাঁও থানার এএসআই দেবাশীষ চক্রবর্তী ও মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান।
এছাড়াও গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক মিরপুর বিভাগ। যৌথভাবে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হয়েছেন দারুস সালাম ট্রাফিক জোনের সার্জেন্ট হারুন অর রশিদ ও ওয়ারী ট্রাফিক জোনের সার্জেন্ট এস এম হাসান মাহমুদ।
কেআর/ইএ
What's Your Reaction?